- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৪, ২০২৬
রবি থেকে মঙ্গল— যে কোনো দিন বাংলার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা। এক বা দু-দফায় হতে পারে ভোট
রবি থেকে মঙ্গল ৩ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। কমিশনের অন্য আর একটি সূত্র বলছে আগামী রবিবার বেলা ১১ টায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের বিধানসভা ভোট ঘোষণা করতে চলেছেন।
ওই সূত্রটি মারফত আরও জানা যাচ্ছে এপ্রিল মাসের ২৩ এবং ৩০ তারিখ মোট ২ দফায় রাজ্যে নির্বাচন হবে, এমনটাই ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এ মুহূর্তে ৬০ লক্ষের বেশি যে ভাোটারের নাম বিচারাধীন ছিল তার মধ্যে ১৫ লক্ষের নামের নিস্পত্তি করা সম্ভব হয়েছে। তাহলে বাকিরা কি ভোট দেবেন না? এই প্রশ্নের উত্তর সম্প্রতি সুপ্রিম কোর্টে এসআইআর এর মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানিয়েছেন, নির্বাচনের আগের দিনও যদি বিচারাধীন কোনও ভোটারের নাম নিস্পত্তি হয় তাহলে তিনি ভোট দিতে পারবেন।
তবে রাজ্যের শাসকদল বলছে একটা নাম বাদ দিয়েও ভোট করা যাবে না। বামেরাও দাবি করেছেন প্রত্যেকটি ন্যায্য ভোটারের নাম তালিকায় না ওঠা পর্যন্ত ভোট হওয়ার তারা বিরোধী। তারা দাবি করেন, সবকটি প্রকৃত ভোটারের নাম তালিকায় এনে এবং অযোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে ভোট করতে হবে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ গত ৯ ও ১০ মার্চ যখন কলকাতায় এসেছিলেন, তখন বিরোধীরা গিয়ে ১ বা ২ দফায় ভোটের দাবি জানিয়ে প্রকৃত ভোটারদের নাম তালিকাভূক্ত করে ভোট করার দাবি জানিয়ে আসে।
সাম্প্রতিক অতীতে বাংলায় ১ বা ২ দফায় কবে শেষ ভোট হয়েছে তা মনে করা কষ্টসাধ্য। তবে জ্ঞানেশ কুমার কলকাতায় বলে গিয়েছিলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করছে ক’দফায় বাংলায় ভোট ঘোষণা হবে। তবে পুশিস, প্রশাসনের শীর্ষ কর্তা সবাইকেই জ্ঞানেশ কুমার নিরপেক্ষ থেকে কাজ করার হুঁশিয়ারি দিয়ে গেছেন। রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও নির্বাচন ঘোষণার আগেই অপস্থিত হয়ে বিভিন্ন জেলায়, কলকাতায় টহলদারি চালাচ্ছে। কমিশন ইতিমধ্যেই ঘোষণা করে গেছে শান্তিতে, নির্বিঘ্নে, অবাধ নির্বাচন করাই তাদের লক্ষ্য। এখন সবার নজর শান্তিতে, ক-দফায় ভোট ঘোষণা হয় সেদিকে।
❤ Support Us






