- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২১, ২০২৬
ভোটের দু’দিন আগে বাইক চলাচল নিয়ে বিধিনিষেধ, বিশেষ ক্ষেত্রে লাগবে থানার অনুমতি
ভোটের দু’দিন আগে থেকে এবার বাইক চলাচলেও নিয়ন্ত্রণ অন্য নির্বাচন কমিশন। বাইক র্যালিও নিষিদ্ধ ঘোষণা করা হল। সাধারণ বাইক চলাচলেও লাগাম টানছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, বিশেষ কিছু ক্ষেত্রেই বাইক নিয়ে বেরনো যাবে রাস্তায়। জরুরি পরিষেবা, চিকিৎসা এবং পারিপারিক ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে বাইকে ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ প্রয়োজনে স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে বাকি আর দু’দিন। তার আগে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশনের। বাইক চলাচলে এবার লাগাম টানল তারা। বলা হয়েছে, সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে না। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়েও চালানো যাবে না বাইক। তবে চিকিৎসা ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বাইকে ছাড় আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের। স্কুলে শিশুদের নিয়ে যাওয়া-আসার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
মোটর সাইকেলে চেপে ‘বাইক ব়্যালি’ একেবারেই নিষিদ্ধ করেছে কমিশন। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলি বাইক ব়্যালি বের করে। সেগুলি আর করা যাবে না। পাশাপাশি, সাধারণ মানুষ যাঁরা বাইক নিয়ে বেরোন, তাতেও লাগাম টানা হয়েছে। কমিশন জানিয়েছে, সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে বেরনো যাবে না একেবারেই। জরুরি পরিষেবা, যেমন মেডিক্যাল বা ফ্যামিলি ফাংশনে ছাড় মিলবে।
অনলাইন পণ্য পরিষেবায় যুক্ত লোকজন বাইকে চেপেই পরিষেবা প্রদান করেন। বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া বা পিকআপ-ড্রপ, সেক্ষেত্রে তাহলে কী হবে, উঠছে প্রশ্ন। কমিশন জানিয়েছে, সেক্ষেত্রে ছাড় রয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে কাউকে যদি বেরোতেই হয় বাইক নিয়ে তাহলে স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। প্রথম দফার নির্বাচনের আগে এই কড়া পদক্ষেপ কেন? কমিশন জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত।
❤ Support Us






