Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৬

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ক্র্যাশ করল নির্বাচন কমিশনের ওয়েবসাইট, বিপাকে ভোটাররা

আরম্ভ ওয়েব ডেস্ক
পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ক্র্যাশ করল নির্বাচন কমিশনের ওয়েবসাইট, বিপাকে ভোটাররা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশের দিনেই আচমকা অচল হয়ে পড়ল জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের কথা থাকলেও, তার আগেই ঘড়ির কাঁটা দুপুর ১টা ছুঁতেই ‘বন্ধ’ হয়ে যায় ভারতের নির্বাচন কমিশন-এর অফিসিয়াল পোর্টাল।

কমিশন সূত্রে জানা গিয়েছে, গত প্রায় চার মাস ধরে চলা এসআইআর প্রক্রিয়ার পর আজ ‘অসমাপ্ত’ চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে প্রকাশ হওয়ার কথা। সেই ঘোষণা অনুযায়ী সকাল থেকেই বিপুল সংখ্যক ভোটার নাম খুঁজতে ভিড় করেন https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে। কিন্তু হঠাৎ করেই সাইটে প্রবেশ করা যাচ্ছিল না। প্রযুক্তিগতভাবে অতিরিক্ত ট্রাফিকের চাপেই সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে বলে প্রাথমিক অনুমান।

শুধু জাতীয় পোর্টালই নয়, কাজ করেনি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/—  
যা পরিচালনা করে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফলে রাজ্যের বহু ভোটারও নাম যাচাই করতে গিয়ে সমস্যায় পড়েন।

কমিশন আগেই জানিয়েছিল, ভোটাররা মোবাইল অ্যাপ ‘ইসিআইনেট’-এর মাধ্যমেও নিজেদের নাম খুঁজে দেখতে পারবেন। কিন্তু অ্যাপটিও কার্যত অচল হয়ে পড়ে। এপিক নম্বর প্রবেশ করালেই স্ক্রিনে ঘুরতে থাকে লোডিং চিহ্ন, ফলাফল আর সামনে আসছে না।

দুপুরে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের কথা থাকলেও, তার আগেই প্রযুক্তিগত বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন হাজার হাজার ভোটার। কমিশনের তরফে সাইট ও অ্যাপ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানা গিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!