Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৪, ২০২৪

ভর্তিতে বেনিয়ম, রাজ্যের বেসরকারি মেডিক্যাল কলেজে ইডির তদন্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
ভর্তিতে বেনিয়ম, রাজ্যের বেসরকারি মেডিক্যাল কলেজে ইডির তদন্ত

চিত্র সংগৃহিত

বেসরকারি মেডিক্যাল শিক্ষার ভর্তিতে বেনিয়ম, রাজ্য জুড়ে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টর।

ম্যানেজমেন্ট এবং এনআরআই কোটায় কোটি কোটি টাকার লেনদেন নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ উঠেছে জাল নথি ব্যবহারেরও। এবার সেই সব অভিযোগই খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মঙ্গবার যাদবপুর, সল্টলেক থেকে দুর্গাপুর, পানাগড়, কাঁকসা, হলদিয়া, বজবজ, বোলপুর সহ রাজ্যের একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ গুলোতে ম্যারাথন তল্লাশি হয়।

কলেজের কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মীদের বাড়ি এবং অফিস মিলিয়ে ২৮টি জায়গায় অভিযান হয়েছে।

ইডির দাবি, একাধিক প্রাইভেট মেডিক্যাল কলেজ কাউন্সেলিংয়ে যোগ্যদের বঞ্চিত করে বিপুল টাকার বিনিময়ে অযোগ্যদের সুযোগ দেওয়া হচ্ছে। রাজ্যে এপর্যন্ত ১২টি বেসরকারি মেডিক্যাল কলেজ হয়েছে। সেগুলিতে এনআরআই আসন ১৩৬টি। ম্যানেজমেন্ট কোটার আসন হাজারের উপর। সরকারি ফি স্ট্রাকচার কমিটি প্রতি সেমিস্টারে পঠনপাঠনের ফি বেঁধেও দিয়েছে। তবুও বেপথে বিপুল টাকা ডোনেশন নেওয়ার অভিযোগ উঠছে ওইসব কলেজ গুলোর বিরুদ্ধে। এজন্য নকল নথি তৈরিতেও সহায়তা করার বিষয় সামনে এসেছে ।

গত কয়েকমাস ধরে দেশের বহু জায়গায় মেডিক্যালের এনআরআই কোটা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে। তার সূত্র ধরেই নজর পড়ে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় দায়ের হওয়া একটি মামলার দিকে। দেখা যায়, উত্তর ও দক্ষিণ ভারতে যেভাবে মেডিক্যালে ভর্তির অসাধু চক্র চলছে, বাংলার বেসরকারি কলেজগুলিও সেই অপরাধে পিছিয়ে নেই। প্রাথমিক খোঁজখবরের পর এবার পুরোদমে তদন্ত নেমেছে ইডি।

গতকাল দিনভর অভিযানের পর এবিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইডি। মন্তব্য করতে চাননি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!