- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১০, ২০২৫
আবগারি দুর্নীতির তদন্তে ছত্তিশগড়ে ইডির অভিযান। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তার পুত্রের বাড়িতে শুরু তল্লাশি
সোমবার ভোরে, ছত্তিশগড়ের আবগারি দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রবীণ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ও তাঁর ছেলে চৈতন্য বাঘেলের বাড়িতে হানা দিয়েছে নফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাঘেল পরিবার ছাড়াও তাঁদের ঘনিষ্ট সহযোগীদের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। ইডি সূত্রে খবর রাজ্যজুড়ে মোট ১৪টি জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মদ ব্যবসায় অবৈধ কমিশন আর অর্থ পাচারের অভিযোগ রয়েছে ভূপেস বাঘের ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে।
আবগারি দুর্নীতি মামলা সংক্রান্ত আর্থিক তছরূপের অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এর আগে এই দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ইডি। ধৃতদের তালিকায় রয়েছে সরকারি আধিকারিক ও ব্যবসায়ীরা। আইএএস অফিসার অনিল টুটেজা এবং রায়পুরের মেয়রের ভাই মদ ব্যবসায়ী আনোয়ার ঢেবরকে গ্রেফতার করা হয়েছিল। ইডির অভিযোগ, ছত্তিশগড়ে কোটি কোটি টাকার ‘মদ কেলেঙ্কারি’ ও আর্থক তছরুপ হয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েচেহ রাজ্যের কোষাগারে। প্রায় ২১০০ কোটি টাকার দুর্নীতির টাকা আবগারি দফতরের অধ্কারিক থেকে শুরু করে সিন্ডিকেট চক্রের পকেটে ঢুকেছে।প্রভাবশালী ব্যবসায়ী, আমলা ও রাজনৈতিক ব্যক্তিদের যোগসাজসে এত কান্ড ঘটেছে। ২০২২ সালে আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনে এই মামলার তদন্ত শুরু করে আয়কর দফতর। এরপর তদন্তভার ইডিরত হাতে যায়। জানা যায় ২০১৯ থেকে ২০২২ সালে চত্তিশগড়ে বিশাল অঙ্কের আবগারী দুর্নীতি হয়েছে। এর আগে এক বিবৃতিতে ইডি জানিয়েছিল, ‘ছত্তীসগঢ়ে প্রতিটা মদের বোতল বিক্রিতে দুর্নীতি হয়েছে। মদ ব্যবসা থেকে অবৈধ কমিশন তোলা হয়েছে।’ উঠে আসে চৈতন্য বাঘেলের নাম। তাঁর কাছেই মদ কেলেঙ্কারির অর্থ আসত বলে অভিযোগ ওঠে। বিভিন্নভাবে তিনি ২,১৬১ কোটি টাকা পাচার করেছেন বলেও দাবি করে ইডি।
ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’ বলে দাবি করেছেন ভূপেশ বাঘেল। সোমবার ভিলাইয়ে চৈতন্যের বাড়িয়ে ইডি হানার পর তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘৭ বছর এই মামলা আদালত খারিজ করে দিয়েছে। তা সত্বেও অনাকাঙ্ক্ষিত ‘অতিথিরা’ তাঁদের বাড়িতে এসেছেন।’ আসলে রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই কেন্দ্র সরকারের এই পদক্ষেপ বলে মনে করছেন কংগ্রেস নেতা। তিনি সদ্য পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের দায়িত্ব পেয়েছেন। ভূপেশ বাঘেলের অফিসের এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে , ‘যদি কেউ ষড়যন্ত্র করে, কুৎসা রটিয়ে কংগ্রেসের অগ্রগতি থামানোর চেষ্টা করে, তবে তাঁরা মুর্খের স্বর্গে বাস করছে। এভাবে আমাদের আটকানো যাবে না।’
❤ Support Us








