Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১০, ২০২৫

ইডির তল্লাশি অভিযানে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিসসহ সাতটি জায়গায় হানা

আরম্ভ ওয়েব ডেস্ক
ইডির তল্লাশি অভিযানে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিসসহ সাতটি জায়গায় হানা

রাজ্যের মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল থেকে এই তল্লাশি শুরু হয়, এবং পুরসভার নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে মন্ত্রী সুজিত বসুর অফিসে অভিযান চালানো হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গত বছর পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে সুজিত বসুর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। ওই সময় সুজিত বসু দাবি করেছিলেন, “যদি আমি চাকরির জন্য কোনো ব্যক্তির কাছ থেকে এক টাকাও নিয়েছি, তাহলে আমি পদত্যাগ করব।” এই বক্তব্যের পর ব্যাপক রাজনৈতিক আলোচনার জন্ম হয়েছিল। এ বছরের শেষে পশ্চিমবঙ্গের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ভোটের আগে সুজিতের অফিসে ইডি তল্লাশির ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এছাড়াও, দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের অফিসেও চলছে ইডি-র তল্লাশি। কলকাতা ও রাজ্যের সাতটি স্থানে একযোগভাবে তল্লাশি চালানো হচ্ছে। এর মধ্যে নাগেরবাজার এবং কাঁকুড়গাছির স্থানও রয়েছে।

এদিকে, ১২০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ খেলাপি মামলায়ও ইডি সক্রিয়। সংশ্লিষ্ট মামলায় গয়নার সংস্থার ম্যানেজার, কর্মী এবং হিসাবরক্ষকের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া, গিরিশ পার্ক থানার আওতাধীন একটি বাড়িতেও ইডি-র দল উপস্থিত রয়েছে। শরৎ বসু রোড এবং নিউ আলিপুরের একটি বাড়িতেও তল্লাশি চলছে।

এই মামলায় কলকাতা হাইকোর্টের এক আইনজীবীও তদন্তকারীদের নজরে আছেন। জানা গেছে, আজ সকালে তার বাড়িতেও ইডি-র কর্মকর্তারা তল্লাশি করতে গিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!