- সম্পাদকীয়
- এপ্রিল ১৫, ২০২৫
বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ
চিত্রকর্ম: বিনোদবিহারী মুখোপাধ্যায়
– বলেছিলেন মহান ব্রতচারী গুরুসদয় দত্ত [১৮৮২-১৯৪১]। ওই মহান, শাশ্বত আত্মা ও সচেতন মণীষার জন্মের ১৪৩ আর মৃত্যুর ৮৪ বছর পরেও প্রাসঙ্গিক হয়ে আছে তাঁর অনুভূত অঙ্গীকার এবং সংহত নির্দেশ
বাঙালির জয়-পরাজয় বেড়েছে, বেড়েছে ক্রমাগত ভাঙন, বেড়েছে রুগ্নতা, প্রতারণা, বেড়েছে রাষ্ট্রীয় শোষন, ভূমিভাগের লাগাতার ষড়যন্ত্র এবং এক ও অদ্বিতীয় মানচিত্রে বহিরাগতের ক্রমাগত বর্গীহানা । আবার, এসবের বিরুদ্ধে, সমস্ত ভাঙনের বিরুদ্ধে, ভেতরের- বাইরের ভুল নিশানার বিরুদ্ধে, সংশয় ও বিভ্রান্তির বিরুদ্ধে জাতিসত্তার প্রতিস্পর্ধাকে সঙ্গে নিয়ে, নির্ণীত, সুচিন্তিত যুক্তি আর ভাবাবেগকে বুকে জড়িয়ে ১ বৈশাখ বাংলা দিবস উদযাপনের প্রতিজ্ঞা ব্যক্ত করেছে বিশ্ববঙ্গ । বিচ্ছিন্ন নই আমরা; সমবেত অভিপ্রায়কে আশ্রয় করে দিনটির মহিমাকে যথাসম্ভব গুরুত্ব দিয়ে বৈশাখের প্রথম দিবসে নিবেদন করছি বিশ্বমানব হয়ে ওঠবার সাধনার কয়েকটি উজ্জ্বল চিহ্ন – কবিতায়, প্রবন্ধে আর চিত্রকর্মে।
জাতীয় এ উদযাপনের সাকার ও নিরাকারকে খুঁজে দেখবার প্রয়াস এবং মননের কর্ম ও মর্মে তার ধ্বনি, প্রতিধ্বনি কীভাবে, কোন গম্ভীরের প্রেম ছুঁয়ে বেজে উঠছে অহরহ – আমাদের তরফ থেকে সেদিকে সতর্ক দৃষ্টিপাত, কর্ণপাত অপ্রতিহত, নিরবিছিন্ন রাখবার চেষ্টা অব্যাহত থাকবে। সমাজের এ আরেক সমূহ ইচ্ছা এবং পছন্দ। এখানেই মুছে যাবে ওরা-আমরা-র, আপনি-তুমি-র আরোপিত, যাবতীয় কৃত্রিম বন্ধন। অবিরাম হয়ে থাকবে অখণ্ড বাঙালি।
বাহার উদ্দিন১ বৈশাখ ১৪৩২
বি । ন্যা । স
কবিতা
রণজিৎ দাশ । একরাম আলি । সৈয়দ কওসর জামাল । তীর্থঙ্কর দাশ পুরকায়স্থ
চৈতালী চট্টোপাধ্যায় । মিনার মনসুর । রফিক উল ইসলাম । রাজকুমার রায়চৌধুরী । গোলাম রসুল
অনুবাদ কবিতা
প্রেমচন্দ গান্ধী । শাদি ইউসেফ । গাদা আল সাম্মান । গাসান জাকতান
প্রবন্ধ
তপোধীর ভট্টাচার্য । সুব্রত কুমার রায় । সঞ্জীব দেবলস্কর
চিত্রকর্ম
নন্দলাল বসু । লোলিত মোহন সেন । বিনোদবিহারী মুখোপাধ্যায় । রামকিঙ্কর বেজ । শৈলজা মুখোপাধ্যায় । চিত্তপ্রসাদ ভট্টাচার্য জয়নুল আবেদিন । পরিতোষ সেন । রবীন মণ্ডল । কামরুল হাসান । প্রকাশ কর্মকার । যোগেন চৌধুরী । আবদুল রহিম রফিকুন নবী । আপাভাই আলমেলকার । ভানু আথাইয়া । বিজন চৌধুরী । রাম কুমার । বশির মির্জা । বদ্রী নারায়ণ
লক্ষণ পাই । ল্যানসেলট রিবেইরো । গোলাম রসুল সন্তোষ । মকবুল ফিদা হোসেন । জহর দাশগুপ্ত বীরেন দে । সুশান্তকুমার অধিকারী । সমর মজুমদার
❤ Support Us




