- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৩, ২০২৬
সরকারি জমি ঘিরে দুর্নীতি, গ্রেফতার এগরা পুরসভার চেয়ারম্যান
রকারি জমি নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। শুক্রবার রাতে কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এগরার ভূমিরাজস্ব দপ্তরের করা অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি। অভিযোগে বলা হয়েছে, ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার (BLRO)-এর অনুমতি ছাড়াই স্বপন নায়ক একটি সরকারি জমির লিজ বেআইনিভাবে হস্তান্তর করেছেন। পাশাপাশি সরকারি জমির লিজ সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ ওঠার পর গত বছরের ২ নভেম্বর তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এবং এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে পদত্যাগের নির্দেশ দিয়েছিল রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দীপেন্দ্র নারায়ণ রায় পদত্যাগ করলেও দলের নির্দেশ অমান্য করে স্বপন নায়ক পদত্যাগ করেননি।
এরপরই চলতি বছরের ২০ ডিসেম্বর ভূমিরাজস্ব দপ্তরের তরফে স্বপন নায়কের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি জমি হস্তান্তর ও লিজ সংক্রান্ত অনিয়মের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, BLRO-র লিখিত অভিযোগের ভিত্তিতে এগরা পুরসভার পুরপ্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
❤ Support Us






