Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৪, ২০২৬

ভোটারদের সুবিধায় কমিশনের বড় সিদ্ধান্ত, রাজ্যে বাড়ছে ৪৬৬০টি অতিরিক্ত ভোটকেন্দ্র

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটারদের সুবিধায় কমিশনের বড় সিদ্ধান্ত, রাজ্যে বাড়ছে ৪৬৬০টি অতিরিক্ত ভোটকেন্দ্র

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ আরও সহজ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যে মোট ৪৬৬০টি অতিরিক্ত অক্সিলিয়ারি পোলিং স্টেশন (ভোটকেন্দ্র) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের মতে, কোনও পোলিং স্টেশনে ভোটারের সংখ্যা অতিরিক্ত বেড়ে গেলে ভোটগ্রহণে সমস্যা তৈরি হতে পারে। সেই কারণেই প্রতি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ১২০০ জন ভোটারের সীমা নির্ধারণ করা হয়েছে। যেখানে এই সীমা অতিক্রম করবে, সেখানেই তৈরি করা হবে অতিরিক্ত ভোটকেন্দ্র।

এছাড়াও, ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে ৩২১টি পোলিং স্টেশন নতুন জায়গায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভোট দিতে গিয়ে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়।

এই নতুন সংযোজন ও পরিবর্তনের ফলে, অক্সিলিয়ারি পোলিং স্টেশনসহ রাজ্যে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াচ্ছে ৮৫,৩৭৯টি।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, যেসব এলাকায় নতুন ভোটকেন্দ্র তৈরি হচ্ছে বা পুরনো কেন্দ্রের অবস্থান পরিবর্তন করা হচ্ছে, সেই সব এলাকার প্রত্যেক ভোটারকে বিষয়টি জানানো বাধ্যতামূলক। এর জন্য স্থানীয়ভাবে প্রচার চালাতে হবে এবং রাজনৈতিক দলগুলিকেও এই পরিবর্তনের বিষয়ে অবহিত করতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!