Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৫, ২০২৪

ভোটের ইস্তেহারে কংগ্রেসের অঙ্গীকার, ৩০ লাখ শূণ্যপদে চাকরি, মুকুব শি্ক্ষাঋণ। বামেদের ঘোষণা, জনস্বার্থ বিরোধী ৩ আইন বাতিল, ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের ইস্তেহারে কংগ্রেসের অঙ্গীকার, ৩০ লাখ শূণ্যপদে চাকরি, মুকুব শি্ক্ষাঋণ। বামেদের ঘোষণা, জনস্বার্থ বিরোধী ৩ আইন বাতিল, ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি

দেশের ১৮তম লোকসভা নির্বাচনের প্রচারে ইস্তেহার প্রকাশ করল সিপিআইএম এবং কংগ্রেস । বৃহস্পতিবার সন্ধেবেলা দিল্লির কার্যালয় থেকে আসন্ন লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত এবং প্রকাশ কারাত ৷ অন্যদিকে শুক্রবার এআইসিসি সদর দফতর থেকে দলের ইস্তেহার ‘ন্যায় পত্র’ প্রকাশ করল হাত শিবির । কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ।

বামেদের ইস্তোহারে ঘোষণা করা হয়েছে, তাঁরা ক্ষমতায় এলে বাতিল করা হবে নয়া নাগরিক বিল, আনলফুল অ্যাকটিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এর মতো আইনকে ৷ ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে সীতারাম ইয়েচুরি জানান, বর্তমানে ‘অস্তিত্ব সঙ্কটে’ ভুগছে এই দেশ ৷ ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক ভারতবর্ষকে বাঁচিয়ে রাখার জন্য বিজেপি এবং নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে সরানো অত্যন্ত প্রয়োজন ৷ পাশাপাশি, দেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকার উন্নতিকরণ, ১০০ দিনের কাজের পারিশ্রমিক দ্বিগুণ করা, মানুষের কর্মসংস্থানের উপরে জোর দেওয়া, প্রতিটা মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা, চাষিদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া নিশ্চিত করার মতো প্রতিশ্রুতির কথাও নিজেদের ইস্তেহারে উল্লেখ করেছে সিপিএম ৷ পাশাপাশি, তারা জানিয়েছে, তাদের সরকার ক্ষমতায় এসে দেশজুড়ে করা হবে জাতি সুমারি, পাশাপাশি, নিশ্চিত করা হবে জম্মু ও কাশ্মীরের ভোট প্রক্রিয়াও৷

অন্যদিকে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে সামাজিক ন্যায়বিচারকেই গুরুত্ব দেওয়া হয়েছে । সামাজিক ন্যায়বিচারকে পাঁচটি স্তম্ভে ভাগ করেছে হাত শিবির । সেগুলি হল যুবা ন্যায়, নারী ন্যায়, কৃষক ন্যায়, শ্রমিক ন্যায় এবং অংশিদারের ন্যায় । তাঁরা কেন্দ্রে সরকার গঠন করলে যে প্রতিশ্রুতি পূরণের কথা বলেছেন তা হল : কেন্দ্রীয় সরকারি সংস্থায় প্রায় ত্রিশ লক্ষ শূণ্য পদে নিয়োগ করা হবে । রাজস্থানের অনুকরণে, দেশের জনসাধারণ ২৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাসলেস স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন । স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষিজাত পণ্যের নূন্যতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা এবং তা বার্ষিক পুনঃমূল্যায়ন করা হবে। পাশাপাশি বহুত্বের ভারতে, জাতি ধর্ম নির্বিশেষে ভাষা, বস্ত্র, খাদ্য গ্রহণের নিজ নিজ অধিকারকে সুনিশ্চিত করা হবে । ন্যায় পত্রে আরও বলা হয়েছে দেশ জুড়ে এক আইন বলবৎ করার ক্ষেত্রে প্রত্যেক ধর্মাবিলম্বীর অভিমতকে বিবেচনা করা হবে । পাশাপাশি কংগ্রেস ক্ষমতায় এলে দেশ জুড়ে বর্ণভিত্তিক জনগনণার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । ইস্তেহারে বলা হয়েছে আর্থ সামাজিক অবস্থার নিরিখেই দেশে তফসিলি জাতি ও উপজাতি, অন্যান্য পিছিয়ে পড়া মানুষদের অধিকার সুনিশ্চিত করতে সংরক্ষন করা হবে । এছাড়াও সরকারি পরীক্ষার ফি বুকুব, শিক্ষা ঋণ মুকুব সহ এলজিবিটিকিউদের অধিকার রক্ষায় আিন প্রনয়নের কথাও বলা হয়েছে । ৬০ বছরের উর্ধ্বে নাগরিকদের জন্য নূন্যতম ১০০০ টাকা মাসিকভাতা সহ বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ভাতার কথা বলা হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!