- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ৩০, ২০২৩
নির্বাচনী বন্ডের টাকার উৎস জানা সংবিধান স্বীকৃত নয়, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের
নির্বাচনী তহবিল নিয়ে জনগণের জানার অধিকার নেই বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজনৈতিক দলগুলিতে অনুদান দেওয়ার জন্য নির্বাচনী বন্ডের আবেদনের শুনানির আগে এমনটাই জানিয়েছেন ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমনি। তিনি শীর্ষ আদালতকে বলেন, সংবিধান জনসাধারণকে নির্বাচনী বন্ডের উৎস জানবার মৌলিক অধিকার অর্থাৎ সংবিধানের ১৯(১)(এ) অনুচ্ছেদের অধীনে দেওয়া হয়নি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চের সামনে ৩১ অক্টোবর এই মামলার শুনানির আগে ভারতের অ্যাটর্নি জেনারেল বলেন, এই প্রকল্পটি কোনও ব্যক্তির নিজস্ব ও বিদ্যমান অধিকার লঙ্ঘন করে না। তাছাড়াও এই বিষয়টি তৃতীয় অংশের অধীনে কোনও ব্যক্তির অধিকারের বিরুদ্ধে বলা যাবে না।
অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমনি বলেন, বিচার বিভাগীয় পর্যালোচনা হল সেই বিষয় যা আরও ভালো বা ভিন্ন ব্যবস্থার পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে রাষ্ট্রের নীতি পর্যালোচনা করা নয়। এই প্রসঙ্গে তিনি ২০০৩ সালে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ মামলায় সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে ভোটারদের একটি সচেতন প্রার্থী পছন্দ করতে সক্ষম করার জন্য প্রার্থীদের অপরাধমূলক কাজের তথ্য বা ইতিহার ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছিল। একজন প্রার্থীর সম্পর্কে অপরাধমূলক তথ্য বা ইতিহাস জানার অধিকার, যা প্রার্থী পছন্দের ক্ষেত্রে উপযোগী এবং প্রাসঙ্গিক হতে পারে, তবে তাকে নির্বাচনী বন্ডের উৎস জানার জনসাধারণের অধিকারের সঙ্গে তুলনা করা যায় না। অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনী বন্ড নীতি তহবিলকারীর গোপনীয়তার সুবিধা প্রদান করে কিন্তু জনসাধারণ বা ব্যক্তির বিদ্যমান কোনও অধিকার লঙ্ঘন করে না।
এই মামলার আবেদনকারীদের মধ্যে রয়েছে কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর ও সিপিএম।
❤ Support Us





