Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১২, ২০২৫

বাঁকুড়ায় ধ্বংসযজ্ঞ চালিয়ে পশ্চিম মেদিনীপুরের পথে ঐরাবতের দল, ফসল নষ্টের শঙ্কায় নিদ্রাহীন স্থানীয় কৃষকরা

আরম্ভ ওয়েব ডেস্ক
বাঁকুড়ায় ধ্বংসযজ্ঞ চালিয়ে পশ্চিম মেদিনীপুরের পথে ঐরাবতের দল, ফসল নষ্টের শঙ্কায় নিদ্রাহীন স্থানীয় কৃষকরা

হাতিদের তান্ডবে বিপুল ক্ষতি ধানের । অসহায় আর্তি বাঁকুড়ার কৃষকদের । শুক্রবারই হাতির দল ঢুকে তছনছ করে দিয়েছিল বিঘের পর বিঘে জমি । এবার বাঁকুড়া থেকে হাতির দল পশ্চিম মেদিনীপুরের হুড়হুড়িয়ার দিকে যাচ্ছে । প্রায় ৪০ থেকে ৫০টি হাতির দল হুড়হুড়িয়ার আবাদ কৃষিজমি তছনছ করছে । নষ্ট হয়েছে ধান, তিল,বাদাম সহ একাধিক ফসল । খাবারের সন্ধানেই জঙ্গল থেকে বসতি এলাকায় ঢুকেছে মত্ত ঐরাবতের দল, দাবি কৃষকদের ।

৯ তারিখ রাতেই বাকুড়ার পত্রসায়র রেঞ্জ এলাকায় ঢুকে পরে একটি বিশাল দাতির দল । নষ্ট করে প্রচুর ফসল । এলাকায় বরো ধান চাষ করেছিলেন কৃষকরা । কিছুদিনের মধ্যেই ফসল ঘরে তোলার কথা ছিল । কিন্তু হাতির তান্ডবে তা নষ্ট হয়েছে । ঋণ নিয়ে চাষ করেছিলেন এই অঞ্চলের বহু কৃষক। সেই ফসল বন্য হাতিদের দাপটে নষ্ট হওয়ায়, কীভাবে ঋণের টাকা শোধ করবেন তা নিয়ে দিশেহারা কৃষকরা । কৃষি দফতরের কাছে ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা । কৃষকদের অভিযোগ বন দফতর হাতি নিয়ন্ত্রণের ব্যর্থতাতেই  হাতির তান্ডবের মাশুল দিতে হচ্ছে কৃষকদের ।

বাকুড়া, পশ্চিম মেদিনীপুরে প্রায় প্রতিবছরই বন্য হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পরে । তান্ডব চালায় কৃষি জমিতে । গতবছর ডিসেম্বরে বিশাল হাতির দল জঙ্গল পেরিয়ে ঢোকে বাকুড়ায় । পরে তারা চলে যায় মেদিনীপুরের জঙ্গলে। কিছুদিন আগেই ঝাড়গ্রামে হাতির আক্রমনে প্রাণ হারান স্থানীয় মহিলা। মূলত দলমা পাহাড় থেকে আসা এই দাঁতালের দল সুবর্নরেখা পিরিয়ে গোপীবল্লভপুরে ঢোকে। নষ্ট করে সেই এলাকারও ফসল ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!