Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৮, ২০২৫

ফের অশান্ত ভূস্বর্গ: রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই, ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের অশান্ত ভূস্বর্গ: রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই, ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা

জম্মু-কাশ্মীর ফের অশান্ত। রাজৌরি জেলার কান্দি থানার অন্তর্গত বীরানথুব অঞ্চলে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকেই চলছে এই সংঘর্ষ।

জম্মুর পুলিশ মিডিয়া সেন্টার সূত্রে খবর, জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ শাখা (SOG), সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী ইতিমধ্যেই এলাকায় পৌঁছে গিয়েছে। ঘন পাহাড়ি জঙ্গলে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে, তার জন্য চলছে তীব্র তল্লাশি। গোটা অঞ্চল ঘিরে ফেলা হয়েছে।

সূত্র অনুযায়ী, ২ থেকে ৩ জন সন্ত্রাসবাদী ওই এলাকায় লুকিয়ে রয়েছে। আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এই জঙ্গিরা স্থানীয়দের সাহায্য নিয়েই দুর্গম পাহাড়ি জঙ্গলে গা ঢাকা দিয়েছে বলে অনুমান গোয়েন্দাদের।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান শুরু হয়েছে। কান্দি থানার বীরানথুব অঞ্চল কালাকোটের ব্রাভি লিঙ্ক রোডের কাছে অবস্থিত, যা নিয়ন্ত্রণ রেখা (LoC) থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে।

অভিযানে যাতে কোনও ফাঁক না থাকে, তার জন্য সেনাবাহিনী ড্রোন ও থার্মাল ইমেজিং ডিভাইস ব্যবহার করছে। এলাকায় ভারী তুষারপাতের ফলে রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছে। পাহাড়ি ঢাল বেয়ে অভিযান চালাতে গিয়ে চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে সেনাদের। তাই অতিরিক্ত বাহিনীও পাঠানো হয়েছে।

তল্লাশি এখনও জারি রয়েছে। সন্ত্রাসবাদীদের নিকেশ করতে অভিযান চালিয়ে যাচ্ছে সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনী। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!