- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১, ২০২৫
পথ অবরোধ করলে নেওয়া হবে ব্যবস্থা, পর্যালোচনা বৈঠকে মণিপুর নিয়ে শাহ নির্দেশ
মণিপুরে লুট হওয়া সরকারি অস্ত্র এবং অন্য বেআইনি অস্ত্র সমর্পণের জন্য সময়সীমা আরো বৃদ্ধি করা হয়েছে। এই আবহে শনিবার মণিপুরের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক থেকে অমিত শাহ নির্দেশ দিয়েছেন, আগামী ৮ মার্চ থেকে যেন সব রাজ্যের সব রাস্তা সচল থাকে, সাধারণ মানুষ বিনা বাধায় চলাচল করতে পারে। রাস্তা আটকে বিক্ষোভ করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।
গত ২ বছর ধরে জাতিগত হিংসায় বিধ্বস্ত মণিপুর। অশান্তির আগুন এখনো নেভেনি। মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের ইস্তফার পর, সেখানে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। বেঁধে দেওয়া হয়েছিল অস্ত্র সমর্পণের নির্দিষ্ট সময়। এরমধ্যে লুট হওয়া সরকারি অস্ত্র এবং অন্য বেআইনি অস্ত্র সমর্পণের জন্য সময়সীমা আরো বৃদ্ধি করা হয়েছে। এই আবহে শনিবার মণিপুরের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক থেকে অমিত শাহ নির্দেশ দিয়েছেন, আগামী ৮ মার্চ থেকে যেন সব রাজ্যের সব রাস্তা সচল থেকে, সাধারণ মানুষ বিনা বাধায় চলাচল করতে পারে।
মণিপুরের পরিস্থিতি শান্ত করতে, রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর প্রথমাবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন সে রাজ্যের রাজ্যপাল অজয় ভাল্লা, মণিপুর সরকারের শীর্ষ কর্মকর্তারা, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর কর্মকর্তারা। লুট হওয়া অস্ত্র উদ্ধারের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত হিংসায় প্রায় ২০০ জন নিহত হয়েছেন। গত ২০ ফেব্রুয়ারি মণিপুরের রাজ্যপাল অস্ত্র সমর্পণের জন্য ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তা করলে, কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, বলে আশ্বাস দিয়েছিলেন। ভাল্লা জানিয়েছেন, ইতিমধ্যে প্রায় ৩০০-র বেশি অস্ত্র জমা পড়েছে। বেশিরভাগই পার্বত্য উপত্যকা জেলায়। শুধু মেইতি সংঠন আরামবাই টেংগোল প্রায় ২৬৪টি আগ্নেয়াস্ত্র জমা করেছে। এরপর অস্ত্র সমর্পণের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। অনুমান করা হচ্ছে, যে পরিমাণ সরকারি অস্ত্র লুট হয়েছিল তার অনেকখানি এখনো জমা পড়েনি।
#WATCH | Union Home Minister Amit Shah chairs a meeting at Ministry of Home Affairs to review the security situation in Manipur. Manipur Governor Ajay Kumar Bhalla and others attend the meeting. pic.twitter.com/20FTh7nkyt
— ANI (@ANI) March 1, 2025
শনিবার মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকে অমিত শাহ নিরাপত্তা মোতায়েন পর্যালোচনা করেছেন এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য পুলিশ কর্মকর্তাদের অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন । তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, কেউ রাস্তায় চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জানুয়ারিতে, কুকি গোষ্ঠীর সংগঠনেরা কাংপোকপি জেলার এনএইচ-২ রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছিল, পরে অবশ্য অবরোধ তুলে নেওয়া হয়। রাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে , ‘মণিপুরকে মাদকমুক্ত করতে, মাদক ব্যবসায় জড়িত পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলা উচিত।’
কেন্দ্রীয় ও রাজ্য সরকার মণিপুরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। তবে, সহিংসতা এখনও পুরোপুরি থামেনি। সেনাবাহিনী এবং আধা-সেনাবাহিনী মোতায়েন বাড়ানো হয়েছে। প্রায়শই জঙ্গি সংগঠনের সঙ্গে সংঘর্ষ হচ্ছে তাঁদের। সম্প্রতি, নিরাপত্তা বাহিনী বহু দুষ্কৃতীকে গ্রেফতার করেছে এবং বেশ কিছু বেআইনি অস্ত্র উদ্ধার করেছে। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়েও বিরোধীরা বারবার সমালোচনায় মুখর হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপাল অজয় ভাল্লার যৌথ উদ্যোগে এবার পাহাড়ের রাজ্যে শান্তি ফিরে আসবে বলে আশা করছেন ‘সবহারা’ মণিপুরবাসী।
❤ Support Us








