Advertisement
  • দে । শ
  • জুন ৬, ২০২৫

কাটোয়ায় পরিবেশ মেলা

আরম্ভ ওয়েব ডেস্ক
কাটোয়ায় পরিবেশ মেলা

পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ মেলা বসিয়েছে কাটোয়ার ‘ইউটিরিয়া’ নামে একটি বেসরকারি সংস্থা। স্কুল শিক্ষকদের নিয়ে গড়ে ওঠা সংস্থার প্রধান লক্ষ্যই হল, পরিবেশকে তরতাজা রাখা। পরিবেশ মেলায় কাটোয়ার নজরুল মঞ্চে ২৪টি বিদ্যালয়ের পড়ুয়ারা পরিবেশ সচেতনা নিয়ে বিভিন্ন পোস্টার-সহ মডেল নিয়ে হাজির হয়। পরিবেশ মেলাকে ‘জীবনের মেলা’ বলে দাবি করলেন সংগঠনের অন্যতম সদস্য বিশ্বজিৎ মুখোপাধ্যায়, প্রসূণ শর্মাসামন্তদের। তাদের বক্তব্য, ‘অনেকগুলো আমি নিয়ে ভবিষ্যতের আমরা হবে। সর্বপ্রথম আমাকে পরিবেশ রক্ষার দায়িত্ব পালন করতে হবে। এই বার্তা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে সাধারণ দর্শনার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত হল পরিবেশ মেলা।’ তাদের সংযোজন, ‘পরিবেশ সচেতন মানুষ গড়ে তুলতে আগে নিজেকে সচেতন হতে হবে।’

সংগঠনের তরফে ১০ হাজার গাছের চারা বিলি করা হয়। মেলায় হাজির কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি বলেন, ‘শিক্ষকদের এই পর্যবেক্ষণ আগামীদিনে আমাদের পরিবেশকে আরও সুস্থ ও সুন্দর করে গড়ে তুলবে। আমরা পুলিশ কর্মীরা পরিবেশ বাঁচাতে শিক্ষকদের পাশে থাকব।’ সংগঠনের তরফে পড়ুয়াদের মধ্যে পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। যারা অংশ নিয়েছিল তাদের সকলকে সম্মানিত করা হয়। কাটোয়া মহকুমার ৫টি ব্লকের ১৩৪টি বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক এই পরিবেশ মেলায় যোগ দেন। এদিন কাটোয়া শহরের মোড়ে মোড়ে শিক্ষকরা পথচলতি মানুষজনকে পরিবেশ বাঁচানোর লক্ষ্যে গাছ লাগানোর আবেদন করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!