- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১০, ২০২৩
চলতি মাসেই ভোটার তালিকা সংশোধন শুরু, চলে ৩০ নভেম্বর পর্যন্ত
আগামী ১৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা, ত্রুটি সংশোধন এবং প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে। জাতীয় নির্বাচন কমিশন এই নির্দেশিকা জারি করেছে।
মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, আগামী ১৭ অক্টোবর একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই তালিকায় নাম আছে কিনা তা দেখে নিতে পারবেন দেশের সব নাগরিক। সেই খসড়া তালিকায় যদি কারও নাম সংশোধন করতে হয়, বা কারও নাম নতুন করে তুলতে হয়, তাহলে ওই সময়ের মধ্যেই করে নিতে হবে। অনলাইনেও অবশ্য ভোটার তালিকায় সংশোধন, নাম তোলা বা পরিবর্তন করা যাবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট voterportal.eci.gov.in-এ গিয়েও ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন করা যাবে। সেটাও করতে হবে ওই সময়সীমার মধ্যেই।
জাতীয় নির্বাচন কমিশন সূত্রের তরফে জানা গেছে, ১৭ অক্টোবর থেকেই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ করবে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম তুলতে চাইলে বা ছবি-ঠিকানা-নাম-মোবাইল নম্বর ইত্যাদি পরিবর্তন করতে কমিশনের কর্মীদের কাছে তা জানাতে পারবেন নাগরিকরা। তবে গোটাটা সেরে ফেলতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। তার পর চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ শুরু করে দেবে নির্বাচন কমিশন। অর্থাৎ ভোটার তালিকায় নাম তোলা বা ঠিকানা পরিবর্তন করতে হলে ৩০ নভেম্বরের মধ্যে করতে হবে।
❤ Support Us






