Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৫, ২০২৫

অশান্তির জের, পুত্রের দায়িত্ব নিতে অস্বীকার মা-বাবার। চাইল্ড লাইনে ঠাঁই ১০ বছরের তমালের

আরম্ভ ওয়েব ডেস্ক
অশান্তির জের, পুত্রের দায়িত্ব নিতে অস্বীকার মা-বাবার। চাইল্ড লাইনে ঠাঁই ১০ বছরের তমালের

বাবা-মায়ের পারিবারিক অশান্তির জেরে শিশু পুত্রকে রাস্তায় ফেলে পালানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি বসিরহাট থানার গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের প্রসন্নকাটি এলাকার। মঙ্গলবার রাতে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটি পুলিশের কাছে জানিয়েছে তার নাম তমাল ঘোষ। বয়স ১০ বছর। চতুর্থ শ্রেণীর ছাত্র সে । তার বাবার নাম পিন্টু ঘোষ, মায়ের নাম মাধবী ঘোষ। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার কচুয়া গ্রামে বাড়ি। পুলিশের কাছে সে জানিয়েছে , কিছুদিন ধরে বাবা মায়ের সঙ্গে অশান্তি চলছে। অশান্তির জেরে মা বাড়ি ছেড়ে মামার বাড়িতে চলে আসে। ছোট্ট শিশুটি মায়ের কাছে যাওয়ার আবদার করলে মামার বাড়ি বসিরহাটের গাছা ঘোষপাড়ায় নিয়ে আসার উদ্দেশ্যে ছেলেকে বাইকে চাপিয়ে রওনা দেন পিন্টু ঘোষ।

মঙ্গলবার সন্ধ্যায় মামার বাড়ির কাছেই প্রসন্নকাটি এলাকায় শিশুটিকে বাইক থেকে নামিয়ে বাবা চলে যায় । অজানা অচেনা রাস্তায় একা পড়ে যায় তমাল। সন্ধেবেলা সে ভয় পেয়ে কাঁদতে থাকে। স্থানীয় বাসিন্দারা শিশুটিকে কাঁদতে দেখে তাকে উদ্দার করেন। শিশুটি তার বাড়ির ঠিকানা জানায়। মা বাবার ফোন নম্বর দেয়। সে জানায়, তার মামার বাড়ি গাছা ঘোষপাড়া এলাকায়। তাকে একা বাইক থেকে নামিয়ে রাস্তায় ফেলে যাওয়ার বিষয়টিও জানায় স্থানীয় বাসিন্দাদের। শিশুটির কাছ থেকে বাবা মায়ের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করা হলে, তারা দুজনেই বাচ্চাটাকে নিতে হয় অস্বীকার করে। গ্রামবাসীরা বসিরহাট থানার পুলিশে জানালে পুলিশ রাতে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে বাবা মা কেউই শিশুটিকে নিতে অস্বীকার করায় আজ তাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেয় বসিরহাট থানার পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!