- দে । শ
- মার্চ ১, ২০২৩
এফবিআই প্রধানের উস্কানি, চিনের ল্যাব দুর্ঘটনাই সম্ভবত করোনার উৎস। প্রতিক্রিয়ায় লাল চিন আরো বেশি আরক্ত, দাবি ভিত্তিহীন তথ্যের কারসাজি শুরু করছে ওয়াশিংটন।
রুশ বন্ধু চিনকে একঘরে করতে মরিয়া ইউক্রেন মিত্র বাইডেন।
চিত্র : ইণ্টারনেট
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গোড়ার দিকে অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছিল, চিন নিয়ন্ত্রিত ল্যাব থেকে করোনা ছড়ায়নি। ডোনাল্ড ট্রাম্প তখন মার্কিন প্রেসিডেণ্ট। ট্রাম্প প্রশাসন হো-র বিবৃতিকে সমর্থন করে নি। পশ্চিমি দুনিয়া, বিশ্বের একাধিক দেশও করোনা সংক্রমনে চিনের ভূমিকাকে দায়ী করছে। চিনে নতুন করে করোনা দুর্যোগ দেখা দিলে হো তাঁর আগের ধারণা বদলে দিয়ে বলতে শুরু করে, চিনা ল্যাব থেকে কোভিড সংক্রমণ শুরু হয়েছিল। এবার এফবিআই সরাসরি অভিযোগ তুলল, চিন নিয়ন্ত্রিত ল্যাবই সম্ভবত কোভিড-১৯-এর উৎসস্থল। এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার সম্প্রতি বলেছেন, আমরা অনেক তথ্য -প্রমাণ জোগাড় করেছি। আমাদের মনে হয়েছে চিনের ল্যাব দুর্ঘটনার পর বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ে। ফক্স নিউজকে একথা বলেছেন ক্রিস্টোফার। এফবিআই এই প্রথম চিনকে করোনা সংক্রমণের দায় চিনের ঘাড়ে চাপাল। প্রতিক্রিয়ায় চিন বলেছে, ওয়াশিংটন নতুন রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে। করোনা নিয়ে আমেরিকা ভিন্ন মন্তব্য করেছে। কখনো বলেছে উৎসস্থল চিনের ল্যাব। পশুর শরীর থেকে জীবাণু মানুষের শরীরে প্রবেশ করেছে মারাত্মক সংক্রামক ব্যাধি। ২০২১ সালে, চিন -হো র যৌথ অনুসন্ধানে দেখা গেছে, ল্যাব লিক করোনার কারণ নয়। এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার এক সাক্ষাৎকারে বলেছেন, চিন তথ্য গোপন করার আপ্রাণ চেষ্টা করেছে। ছবি এবার প্রকাশ্যে চলে আসছে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ফেডারেল ব্যুরো যেসব কথা বলছে, তার কোনো ভিত্তি নেই। সোমবার হোয়াইট হাউসের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জানিয়েছেন, কোভিড কখন, কোত্থেকে শুরু হল, কীভাবে বিশ্বজুড়ে সংক্রমণ, ছড়িয়ে পড়ল– এসব তদন্তের উপসংহারে প্রেসিডেণ্ট জো বাইডেনের সমর্থন প্রশ্নাতীত। প্রশ্ন উঠতে পারে, ইউক্রেনে ন্যাটো প্রবেশের প্রস্তুতি এবং এর বিরুদ্ধে রাশিয়ার সার্বিক প্রস্তুতির মুহূর্তে , বিশ্বজনমতের দৃষ্টি চিনের দিকে, করোনার তথাকথিত ‘উৎসস্থলের’ দিকে আমেরিকা ঘুরিয়ে দিতে চাইছে কেন? কেন তথ্যগত কারসাজি পেশ করতে চাইছে ? রুশ বন্ধু চিনকে এক ঘরে করে তুলতে না, পূর্ব-পশ্চিমে, মধ্যে চিনের ভ্রাম্যমাণ বাজারকে কোণঠাসা করতে নতুন কৌশল খাড়া করছে বিশ্বের প্রথম বিত্তধর ?
❤ Support Us





