- দে । শ
- এপ্রিল ১১, ২০২৩
রাজ্যসভা থেকে ফালেইরোর বিদায়।গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদত্যাগে তৃণমূলের সাংসদ সংখ্যা এখন ১২। ভিলেজ পার্টি বলে কটাক্ষ অধীরের
সংসদের উচ্চকক্ষ থেকে বিদায় নিলেন লুইজিনহো ফালেইরো। মেয়াদ শেষের তিন বছর আগেই পদত্যাগ করলেন তৃণমূল সাংসদ। মূলত শারীরিক অসুস্থতার কারণেই জনপ্রতিনিধির তকমা ছাড়লেন বর্ষীয়ান নেতা। সংবাদ সংস্থার খবর, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।
ফালেইরো দীর্ঘদিন গোয়ার মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তৃণমূল সাংসদ নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ যখন রাজ্যসভা থেকে ইস্তফা দেন সে সময় তাঁর ছেড়ে যাওয়া শূন্য পদে তাঁকে মনোনয়ন দেওয়া হয় । সে সময়ে তিনি কংগ্রেস ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগদান করেছিলেন। নভেম্বর মাসেই তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি।
শুধু তাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সংগঠনে তাঁকে সহ-সভাপতির পদ দেওয়া হয়েছিল। সে সময় বলা হয়, রাজ্যসভার সাংসদ হলেও, গোয়া বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু শেষ পর্যন্ত ফেলেইরো ভোটে লড়েননি। ২০২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনে লড়াই করলেও তৃণমলের ফলাফল ভালো হয়নি। সে কারণেই তিনি দলের শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হয়েছিলেন। তৃণমূলের দলীয় সূত্রে খবর, দলের অনুশাসন ঠিক মতো পালন করেননি ফেলেইরো। এ নিয়ে ফেলেইরো তাঁর দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছিল। আনুষ্ঠানিক পদদত্যাগটা ছিল সময়ের অপেক্ষা। যা আজ দেখতে পেল গোটা ভারত আবার এমন কথাও অনুমান করা হচ্ছে তৃণমূল নেতৃত্বের কথায় তিনি পদত্যাগ করেছেন। যদিও এ ব্যাপারের কোনো যথাযথ তথ্য নেই। কিন্তু ফেলেইরোর পদত্যাগে রাজ্যসভায় তৃণমূল সাংসদের সংখ্যা কমে দাঁড়াল ১২ ।
ফালেইরোর ইস্তফায় বাংলার শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অধীর চৌধুরী । কংগ্রেস সাংসদ বলেছেন, দল ভাঙিয়ে নেওয়ার জন্য লুইজিনহোকে পয়সাকড়ি দিয়েছিল তৃণমূল। তিনি যেহেতু উত্তর-পূর্বের ইনচার্জ ছিলেন তাঁকে দিয়ে মেঘালয়ের কংগ্রেসকে ভাঙিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আজকে সেই তিনিই রাজ্যসভায় সাংসদ পদ ছেড়ে দিলেন। দিদি ভাবতেন চালাকি দিয়ে সব হয়। কিন্তু উনি বোঝেননি চালাকি করে কোনো মহৎ কাজ হয় না। তৃণমুলের জাতীয় দলের তকমা হারানো প্রসঙ্গে তিনি বলেন, কয়েকদিনের মধ্যে তৃণমূল ভিলেজ পার্টিতে পরিণত হবে।
❤ Support Us





