Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৮, ২০২৬

বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে ফিরহাদ, এবার কি মমতার হাত ছাড়ছেন বিশ্বস্ত ‘ববি’ ?  

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে ফিরহাদ, এবার কি মমতার হাত ছাড়ছেন বিশ্বস্ত ‘ববি’ ?  

এবার ‘বিদ্রোহী’ শিবিরে মমতার ‘ডান হাত’ ববি! সন্দীপনের সঙ্গে বিরোধী দলনেতার ঘরে ফিরহাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী। বিপদের দিনে সে ‘ডান হাত’ ফিরহাদ হাকিমও বেসুরো! সোমবার দুপুরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রাক্তন মেয়র। ‘বিদ্রোহী’ শিবিরের বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে বিরোধী দলনেতার ঘরে যান তিনি। দিল্লিতে যখন সংসদীয় দল ভাঙনের পথে তখন কি মমতার হাত ছাড়ছেন ফিরহাদও, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। যদিও এই বিষয়ে ফিরহাদ হাকিম কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের বিশ্বাসযোগ্য বিধায়ক ফিরহাদ হাকিম তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন? সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘সময়ের অপেক্ষায় থাকতে হবে। এটাই বিজ্ঞান। এখন যে অবস্থায় বিষয়টি আছে সেটা এক ঘণ্টা পরে কি হবে সেটা সময় বলবে। তা নিয়ে পূর্বানুমান করা যায় না। তবে ৮০ জনের মধ্য থেকে আরও বিধায়ক আমাদের সঙ্গে আসবেন।’

ঋতব্রতর এ বক্তব্যের কিছুক্ষণ পরেই দেখা গেল ফিরহাদ হাকিম বিধানসভায় আসেন। লবিতে বসেন। তারপর বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন সাহা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়ে এসে ফিরহাদ হাকিমকে হাত ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে যান। এ দৃশ্যই প্রমাণ করছে, বিধানসভায় তৃণমূলের মমতাপন্থী বিধায়কদের আরও বড়ো অংশ ‘ঋতব্রত তৃণমূল’-এর হাত ধরছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!