- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ২২, ২০২৫
মায়ের পুরনো বাক্সে মিলল সুপারম্যান কমিকের প্রথম সংখ্যা, বিক্রি হলো ৮১ কোটি টাকায়!
জীর্ণ গুদামঘর, ধুলোময় বাতাস, কোণে-প্রান্তে ভাঙা কার্ডবোর্ডের বক্স, আর পত্রিকার স্তূপ। ঠিক এই অন্ধকার, নির্জন কোণে তিন ভাই পেলেন এক অমূল্য আবিষ্কার—সুপারম্যান। ক্যালিফোর্নিয়ার এক প্রান্তে থাকেন তিন ভাই। ক্রিসমাসের সময় এমন এক আবিষ্কারের মুখোমুখি হয়েছেন, যা তাঁদের জীবন পুরোপুরি বদলে দিয়েছে। মায়ের পরিত্যক্ত বাক্স পরিষ্কার করার সময় তারা একটি ধুলোমাখা, ছেঁড়া পত্রিকার স্তূপের নিচে একটি কমিকের কপি খুঁজে পান। প্রচ্ছদে লেখা- সুপারম্যান ১।
এই কমিক প্রথম প্রকাশিত হয়েছিল জুন ১৯৩৯ সালে। ‘ম্যান অফ স্টীল’-এর প্রথম অ্যাডভেঞ্চার। অবিশ্বাস্যভাবে সুন্দর অবস্থায় থাকা এই কমিকটিই নিলামে বিক্রি হয়েছে অবিশ্বাস্য ৯.১২ মিলিয়ন ডলারে, ভারতীয় টাকায় প্রায় ৮১ কোটি টাকা। হেরিটেজ অকশনসের সহ-সভাপতি লন অ্যালেন বলেছেন, ‘এটি কমিক সংগ্রহের চূড়ান্ত রত্ন। সাধারণত পাঠকরা কমিক পড়ে হয় ফেলে দিলেন অথবা রদ্দি দরে বিক্রি করে দিতেন। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম। এই পরিবার যুগ যুগ ধরে এগুলো সংরক্ষণ করে রেখেছিলেন। ধুলোময়লা এবং সময়ের আঘাত সহ্য করে পত্রিকাগুলো আজও নতুনের মতো রয়েছে।’ হেরিটেজ জানিয়েছে, বর্তমান মালিকদের মা এই কমিকগুলো কিনেছিলেন ১৯৩০-এর দশক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত। উত্তর ক্যালিফোর্নিয়ার শীতল আবহাওয়া বইগুলোকে এত সুন্দর অবস্থায় রাখার পেছনে বড়ো ভূমিকা রেখেছে। টেক্সাসের মতো উষ্ণ আবহাওয়ায় থাকলে হয়তো এগুলো নষ্ট হয়ে যেত।’
আবিস্কারের পর ওই ভাইরেরা অমূল্য আবিস্কারের পর, আরো কয়েক মাস অপেক্ষা করে হেরিটেজ অকশনসের সঙ্গে যোগাযোগ করেন। কয়েক দিনের মধ্যে নিলাম সংস্থার প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করেন। সবচেয়ে ছোটো ভাই জানান, ‘বাক্সটি যে গুদামঘরে ওভাবে রাখা আছে আমাদের সে কথা এতদিন মনেই ছিল না। জীবনের নানান চাহিদা ও পরিবর্তনের কারণে নানান আবর্জনার পাসে এটিকে রাখা হয়েছিল। কিন্তু গত ক্রিসমাসে সব স্মৃতি ফিরে এলো। এটি কেবল একটি কমিক নয়। এটি স্মৃতি, পরিবার এবং অতীতের সঙ্গে আমাদের সম্পর্কের এক জীবন্ত সাক্ষ্য।’ সংগ্রাহকরা জানাচ্ছেন, নিলামে সুপারম্যান ১-এর মান নির্ণয় করা হয়েছে ১০-পয়েন্ট স্কেলে ৯.০ গ্রেডে, যা আগের সর্বোচ্চ রেকর্ড ৮.৫ কে ছাড়িয়ে গেছে। এর ফলে এটি আগের সর্বাধিক মূল্যের কমিক— অ্যাকশন কমিকস ১-এর ৬ মিলিয়ন ডলারের রেকর্ডও ভেঙে দিয়েছে।
❤ Support Us






