Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৯, ২০২৩

বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য, অনেকটাই সুস্থ তিনি, একমাস হোম কেয়ারে থাকবেন তিনি

আরম্ভ ওয়েব ডেস্ক
বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য, অনেকটাই সুস্থ তিনি, একমাস হোম কেয়ারে থাকবেন তিনি

১২ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বাড়ি যেতে পেরে খুশি। তিনি হাসছেন, চিকিৎসক ও নার্সদের শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার হাসপাতাল সূত্রে এই খবর জানা গেছে।

বুধবার হাসপাতালের পক্ষে জানানো হয়, “বুদ্ধদেব ভট্টাচার্য যখন হাডপাতালে এলেন তার চারদিন আগে থেকে তাঁর জ্বর। পরীক্ষা-নীরিক্ষা করে জানা গেল ওনার ফুসফুসে সংক্রমণ রয়েছে। তার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু হল। ৩১ জুলাই তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশনে থেকে বের করা হয়। এখন বাইপ্যাপ ভেন্টিলেশন চলছে। ইতিমধ্যে তাঁর এইচআরটিসি থোরাক্স হয়। ওনার অবস্থার এখন অনেকটাই উন্নতি হয়েছে। রাইলস টিউব লাগানো থাকলেও মুখ দিয়ে তিনি খেতে পারছেন। হাসপাতাল থেকে হোম কেয়ার টিম তাঁর বাড়িতে যাবেন, একমাস হাসপাতালের হোম কেয়ার টিম তাঁর বাড়িতে থাকবেন। এই টিমে নার্স আছেন, আছেন তাঁর চিকিৎসার সঙ্গে জড়িত চিকিৎসক। এই চিকিৎসকরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে নিয়মিত দেখে আসবেন। তিনি যেহেতু হোম কেয়ারে থাকবেন, তাঁর রাইলস টিউব খোলা হয়নি, বাইপ্যাপ ভেন্টিলেশন চলছে, তাই তাঁর শারীরিক প্যারামিটারগুলো প্রতি মুহূর্তে প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করতে হবে। ১১ চিকিৎসকের যে মেডিক্যাল বোর্ড তাঁর জন্য তৈরী হয়েছিল, তাঁর থেকেই চিকিৎসকরা তাঁর বাড়ি গিয়ে তাঁকে পরীক্ষা-নীরিক্ষা করে আসবেন। তাঁর এখন ২৪ ঘণ্টা নার্সিং মনিটরিং দরকার। আড়াই দিন তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না। তিনি সুস্থ আছেন। হাঁটানো হচ্ছে তাঁকে। হাসপাতালের আইসিইউ অ্যাম্বুল্যান্সে করে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। এই অ্যাম্বুল্যান্সে আইসিইউ ব্যবস্থা রয়েছে।”
এদিকে বুধবার হাসপাতাল থেকে বুদ্ধবাবুকে বাড়িতে আনতে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য হাসপাতালে গিয়েছেন। তিনি জানিয়েছেন, এতো মানুষের শুভকামনায় বুদ্ধবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। যাঁরা তাঁর শুভকামনা করেছেন তাঁদের শুভেচ্ছা জানাচ্ছি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!