Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩১, ২০২৩

বুদ্ধবাবু এখনও সঙ্কটজনক তবে স্থিতিশীল, আজ সকালে তাঁর ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে

আরম্ভ ওয়েব ডেস্ক
বুদ্ধবাবু এখনও সঙ্কটজনক তবে স্থিতিশীল, আজ সকালে তাঁর ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে

এখনও সঙ্কটজনক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে তিনি রয়েছেন। তাঁর বাইল্য়াটারাল নিউমোনিয়া হয়েছে বলে উডল্যান্ড হাসপাতাল সূত্রে জানা গেছে।

আজ সোমবার সকালে ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভেন্টিলেশন সাপোর্ট কমানোর মতো পরিস্থিতি তাঁর শরীরে হয়েছে কি না, তা সিটি স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকরা স্থির করবেন। এখন অক্সিজেন স্যাচুরেশন লেভেল খুব বেশি ওঠা-নামা করছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আপাতত জ্বর নেই ।

তাঁর চিকিৎসকদের বক্তব্য, তাঁকে যে উচ্চ ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তাতে কাজ হচ্ছে, তাই জ্বর আসা আপাতত বন্ধ হয়েছে। তবে শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ থাকায়, হাই ডোজের অ্যান্টিবায়োটিক এখনও দেওয়া হচ্ছে বুদ্ধবাবুকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে গতকালকের মতন তিনিই আজও সচেতন রয়েছেন, ডাকলে সাড়া দিচ্ছেন। পরিচিতদের চিনতেও পারছেন।

বুদ্ধবাবুর রক্তচাপ দ্রুত কমতে থাকায় শনিবার রাতেই তড়িঘড়ি বুদ্ধবাবুকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর চিকিৎসকরা। বর্তমানে পুরোপুরি ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্টেই তিনি রয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন,বুদ্ধবাবু তাঁকে চিনতেও পেরেছেন। চিনতে পেরেছেন, বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসুকেও। শুনতে পাচ্ছেন, সাড়াও দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পাশাপাশি বুদ্ধদেববাবুর মিক্সড রেসপিরেটরি ফেলিওর হয়েছে। দীর্ঘদিনের সিওপিডি-র সমস্য়ার পাশাপাশি করোনা হওয়ায় দরুণ তাঁর শ্বাসযন্ত্র অনেকটাই ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে।

রবিবার, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইকো কার্ডিওগ্রাম করা হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর হৃদযন্ত্রের অবস্থা আপাতত স্থিতিশীল। শনিবার, রক্তে শর্করার মাত্রা ৪০০-র আশেপাশে ছিল। ইনসুলিন প্রয়োগ করে তা ২০০-র নিচে নামানো গেছে। তবে রবিবার হাসপাতাল সূত্রে জানানো হয় ক্রিয়েটিনিনের মাত্রা তাঁর বেশি রয়েছে। রাইলস্ টিউবের মাধ্যমে দেওয়া হচ্ছে তাঁকে। “আরম্ভ”-র পক্ষ থেকে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করছি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!