- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ৯, ২০২৩
ইসলামাবাদ কোর্ট চত্ত্বরে গ্রেফতার ইমরান খান, দেশজুড়ে আন্দোলনে নামার হুমকি তেহরিক-ই-ইনসাফের
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সুপ্রিমো ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের দৈনিক পত্রিকা ডন সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হতে চলেছে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি। তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) তরফে জানানো হয়েছে, ইমরানের গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে তাঁর সমর্থকরা জোরদার আন্দোলনে নামবেন।
এদিকে দলীয় সুপ্রিমো গ্রেফতারের পরে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) তরফে। তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা মুসাররত চিমা ইমরানের খানের গ্রেফতার হওয়ার পরে ভিডিয়ো সম্বলিত টুইট করেছেন। ওই টুইটে দাবি করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পরে তাঁর ওপর অত্যাচার চালানো হচ্ছে। ইমরান সাহেবকে মারধরও করা হয়েছে বলেও ওই টুইটে অভিযোগ করা হয়েছে।
Rangers abducted PTI Chairman Imran Khan, these are the visuals. Pakistan’s brave people must come out and defend their country. pic.twitter.com/hJwG42hsE4
— PTI (@PTIofficial) May 9, 2023
এদিন ইমরান খান গ্রেফতার হওয়ার পরে একই অভিযোগ করে টুইট করেছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস-প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী। তিনি বলেছেন, গ্রেফতারের নামে ইসলামাবাদ হাইকোর্ট সংলগ্ন এলাকা থেকে ইমরান খানকে কার্যত অপহরণ করা হয়েছে।
তবে কী কারণে এদিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হল, সেসম্পর্কে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) তরফে এখনও কিছু জানানো হয়নি। এছাড়া এব্যাপারে এপর্যন্ত পাক সরকারের তরফেও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। পাকিস্তানের তথ্য মন্ত্রক ইমরানের গ্রেফতার প্রসঙ্গে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এখনও মুখ খোলেনি।
বিশে্ষ সূত্রের খবর, এদিন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেফতার করেছে পাকিস্তানের আধা সামরিক বাহিনী। এপর্যন্ত পাওয়া খবর অনুসারে, এদিন ইমরানকে একটি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, বিদ্রোহের পাকানোর দায়ে জারি হওয়া একটি মামলায় আদালতের নির্দেশে চলতি মাসের তিন তারিখ পর্যন্ত জামিনে ছিলেন ইমরান খান। এছাড়াও ইমরানের মাথার ওপর একাধিক মামলা ঝুলছে।
❤ Support Us





