Advertisement
  • দে । শ
  • জুন ১৯, ২০২৪

দলাই লামার সঙ্গে দেখা করলেন মার্কিন প্রতিনিধি দল

আরম্ভ ওয়েব ডেস্ক
দলাই লামার সঙ্গে দেখা করলেন মার্কিন প্রতিনিধি দল

মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসি এবং একটি মার্কিন প্রতিনিধি দল হিমাচল প্রদেশের ধরমশালায় আধ্যাত্মিক নেতা দলাই লামার সঙ্গে দেখা করলেন। তিব্বতি ধর্মগুরুর সঙ্গে দেখা করার পর তিনি চিন ও চিনা রাষ্ট্রপতি শি জিং পিঙের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন।
ন্যান্সি জানিয়েছেন, ‘ শ্রদ্ধেয় দলাই লামা অনেকদিন আমাদের মাঝে থাকবেন। তাঁর ঐতিহ্য চিরকাল টিকে থাকবে। ‘ পরক্ষনেই চিনা রাষ্ট্রপতির বিরুদ্ধে তোপ দেগে বলেন, দলাই লামা মহান। তবে রাষ্ট্রপতি আপনাকে কোনদিন কেউ কোনও কাজের জন্য কৃতিত্ব দেবেনা। ‘ তিনি বলেন, মহান দলাই লামা হয়ত আমার এই চিনা সরকারের প্রতি মনোভাবকে ক্ষমা করবেন না। হয়ত বলবেন যে, ন্যান্সির এই নেতিবাচক মনোভাবের জন্য আমাদের প্রার্থনা করা উচিত। তবে আমার বিশ্বাস উনি আমাকে এই বলে আশ্বস্ত করবেন যে,খুব শীঘ্রই পরিবর্তন আসতে চলেছে। ‘
গত মঙ্গলবার চিন মার্কিন প্রশাসনের কাছে হুঁশিয়ারি দিয়েছিল যে, আমেরিকা জেন তিব্বতের বলে সই না করে। দলাই লামার সঙ্গে সাক্ষাতেও তাদের মত ছিলনা। তা সত্বেও এই মোলাকাত আমেরিকার তিব্বত নীতির বিলে মার্কিন রাষ্ট্রপতির স্বাক্ষরের পদক্ষেপ আরও একধাপ এগিয়ে দিল বলে মনে করেন কূটনীতিকরা।
ন্যান্সি এদিন দলাই লামার সঙ্গে দেখা করার পর বলেছেন যে, চিন তিব্বতি সংস্কৃতিকে মুছে ফেলতে চায়। দলাই লামাও এদিন তাঁর এক্স হ্যান্ডেলে তিব্বত সমস্যার সমাধান সংক্রান্ত আইনের একটি কপি হাতে ছবি পোস্ট করে লেখেন যে, এর ফলে আমেরিকার তিব্বতের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ পেল।
মার্কিন প্রতিনিধি দল এদিন জানিয়েছে যে, দলাই লামার উত্তরসূরি নির্বাচনে চিনা প্রশাসনের নাক গলানো বরদাস্ত করা হবেনা। ৭ জনের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রিপাবলিকান দলের মিচেল ম্যাককাউল। তাঁর মতে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন খুব শীঘ্রই চিন তিব্বত সমস্যার সমাধানের বিলটিতে সই করবেন। ফলে তাঁর আশা একদিন দলাই লামা ও তাঁর অনুগামীরা নিশ্চয়ই তিব্বতে ফিরে যেতে পারবেন।
এই বিলে রয়েছে, স্বাধীন তিব্বতের ওপর চিনের অধিকার খর্ব করা। তিব্বতের মানুষকে তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য , ভাষাকে মূল্য দিয়ে পৃথক মর্যাদা প্রদান। বিগত ১৪ বছর এই বিলের আলোচনা থমকে রয়েছে। যদিও চিনা বিদেশ মন্ত্রকের দাবি, দলাই লামা মোটেও ধর্মীয় নেতা নন। চিন বিরোধী কার্যকলাপে তাঁর যোগদান সবচেয়ে বেশি। বাইডেনকে ওই বিলে সই না করার অনুরোধ করেছে তারা। তাঁদের মতে , তিব্বত চিরকাল চিনের অংশ। অতএব তিব্বতের যা কিছু তা একমাত্র চিনের আভ্যন্তরীণ বিষয়। এই ব্যাপারে অন্যান্য রাষ্ট্রের বিরত থাকাই কাম্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!