Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ১৯, ২০২৫

ইংল্যান্ডে সশস্ত্র হামলা, গ্রেফতার চার ভারতীয় বংশোদ্ভূত

আরম্ভ ওয়েব ডেস্ক
ইংল্যান্ডে সশস্ত্র হামলা, গ্রেফতার চার ভারতীয় বংশোদ্ভূত

ইংল্যান্ডের উলভারহ্যাম্পটনের কাছে বিলস্টনে সশস্ত্র হামলার অভিযোগে ৪ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই হামলায় তিনজন আহত হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে সহিংস বিশৃঙ্খলা, শারীরিক আক্রমণ এবং অস্ত্র রাখার অভিযোগ নিয়ে আসা হয়েছে।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে বেশ কয়েকজন মুখোশধারী ব্যক্তি অস্ত্র হাতে একটা সাদা ফোর্ড গাড়ি ঘিরে রেখেছেন এবং তাতে হামলা চালাচ্ছেন। গাড়ির চালকের পাশের দুটি দরজা খোলা ছিল। মুখোশধারী ব্যক্তিরা গাড়ির জানালা এবং অন্যান্য অংশ ভেঙে ফেলে। একজন ব্যক্তিকে গাড়ি থেকে টেনে নামাতে দেখা যায়। তারপর ৪ জন অন্য একটা গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে যে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। সংঘর্ষের পর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছ। পুলিশ জানিয়েছে, তিনজনের আঘাত খুব বেশি গুরুতর নয়। পুলিশ এলাকায় টহল বাড়িয়েছে এবং ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করছে।
পুলিশ পরে সিসিটিভি ফুটেজ দেখে ও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে ৬ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ২ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। যে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন, হাউন্সলোর হরদীপ সিং (২৮), লেস্টারের হরপীত সিং (২৫), উলভারহ্যাম্পটনের মুকেশ কুমার (৩০) এবং স্মেথউইকের লক্ষবিন্দর সিং (২৬)। সোমবার তাদের উলভারহ্যাম্পটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!