Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুলাই ২৬, ২০২৪

অলিম্পিকের প্রস্তুতি চলাকালীন হামলা

আরম্ভ ওয়েব ডেস্ক
অলিম্পিকের প্রস্তুতি চলাকালীন হামলা

সুরুতেই সুর কাটলো অলিম্পিকে। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে শুক্রবার ট্রেন অপারেটর এসএনসিএফ জানিয়েছে, ফ্রান্সের হাই-স্পিড রেল নেটওয়ার্ক অগ্নিসংযোগের হামলা সহ হ্যাকারদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে পরিবহন ব্যবস্থাকে ব্যাহত করার সম্ভাবনা রয়েছে।

SNCF সংবাদ সংস্থা এএফপিকে বলেছে যে , টিজিভি নেটওয়ার্ককে পঙ্গু করার জন্য এমন করা হয়েছে।তাদের কথা অনুযায়ী এই পরিস্থিতিতে, অনেক রুট বাতিল করতে হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে অন্তত এক সপ্তাহ লাগবে।
SNCF যাত্রীদের তাদের যাত্রা স্থগিত করতে এবং ট্রেন স্টেশন থেকে দূরে থাকার আবেদন জানিয়েছে।

৭৫০০ ক্রীড়াবিদ, ৩ লক্ষ দর্শক, ভিআইপির উপস্থিতিতে প্যারিস উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলাকালীন এই ঘটনা ঘটেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!