- দে । শ
- মে ১০, ২০২৩
রকেট হানায় পূর্ব ইউক্রেনে ফরাসি সাংবাদিকের মৃত্যু
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে চাসিভ ইয়ারে রকেট হামলায় নিহত হয়েছেন ফরাসি সাংবাদিক আরমান সোল্ডিন। তিনি এএফপি সংবাদ সংস্থায় কর্মরত ছিলেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট-এর মতে, রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে এই নিয়ে ১৫ জন সাংবাদিকের মৃত্যু হল। তবে ওই সংবাদ সংস্থার বাকিরা অক্ষত রয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ ইউক্রেনীয় সৈন্যদের সাথে ভ্রমণরত এএফপি সাংবাদিকদের একটি দলের সাথে সোল্ডিন ছিলেন, সেই সময় গ্র্যাড রকেটের হামলা শুরু হয়। ওই আঘাতবাকিরা সামলে নিলেও সোল্ডিন-এর মৃত্যু হয় বলে এএফপি জানিয়েছে। এএফপি আরও জানিয়েছে, রকেট হানার সময় ৩২ বছর বয়সী সোল্ডিন ওই জায়গায় শুয়ে পড়েন। তখন একটি রকেটের হানায় তার মৃত্যু হয়।
এএফপি চেয়ারম্যান ফ্যাব্রিস ফ্রাইস বলেছেন, “আরমানের এই মৃত্যুর ঘটনায় আমাদের পুরো সংস্থাই এক কথায় বিদ্ধস্ত, মর্মাহত। তাঁর মৃত্যু ইউক্রেনের যুদ্ধের খবর করতে যাওয়া সাংবাদিকদের কাছে ভয়ানক রকমের দৈনন্দিন ঝুঁকির মুখোমুখি হওয়া এবং বিপদের একটি ভয়ানক উদহারণ।”
এএফপি সূত্রে জানানো হয়েছে, সোল্ডিন-এর জন্ম সারাজেভোতে, বর্তমানে এটি বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী। জন্মসূত্রে তিনি ছিলেন একজন ফরাসি নাগরিক। তিনি লন্ডনে নিয়োগের আগে 2015 সালে রোমে ইন্টার্ন হিসাবে এএফপি-তে যোগদান করেছিলেন। রাশিয়া তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পরের দিনই যুদ্ধের খবর কভার করতে তিনি ইউক্রেনে আসেন।
সোল্ডিন, ইউক্রেনে এজেন্সির ভিডিও রিপোর্টিংয়ের নেতৃত্ব দিয়েছেন, সাম্প্রতিক মাসগুলিতে নিয়মিতভাবে সামনের সারিতে দাঁড়িয়েই তিনি কাজ করছিলেন।
❤ Support Us






