Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৮, ২০২৫

পূর্বস্থলীতে উদ্ধার তাজা বোমা

আরম্ভ ওয়েব ডেস্ক
পূর্বস্থলীতে উদ্ধার তাজা বোমা

কাকভোরে কাজ করতে বেরিয়ে বোমা ভর্তি বস্তা নজরে পড়ে এলাকার রাজমিস্ত্রিদের। পূর্বস্থলীর কমলনগরে। বস্তাভর্তি ৬টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পূর্বস্থলীর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। খবর দেওয়া হয় সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তারা বোমাগুলি নিষ্ক্রিয় করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলীর কমলনগর এলাকায় একটি নির্মীয়মান বাড়ির কাছে থাকা একটি টিনের চালাঘরের কাছে বোমাগুলি ছিল। এলাকার রাজমিস্ত্রিরা কাজে গিয়ে বোমগুলি দেখতে পায়। কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি রেখেছে পুলিশ তার তদন্ত শুরু করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!