Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৭, ২০২৩

দেশজুড়ে বিতর্কের মাঝেই মণিপুরে আবার অশান্তি শুরু। গোলাগুলির আওয়াজে রাতভর স্তম্ভিত তিন জেলা

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশজুড়ে বিতর্কের মাঝেই মণিপুরে আবার অশান্তি শুরু। গোলাগুলির আওয়াজে রাতভর স্তম্ভিত তিন জেলা

মণিপুরের হিংসা এখন দেশ পেরিয়ে বিশ্ব বিবেককেও নাড়িয়ে দিয়েছে। মানবাকধিকারের জন্য যাঁরা লড়াই করেন গত আড়াই মাসের কাণ্ডকারখানা দেখে  তাঁরা রীতিমতো স্তম্ভিত। শতাধিক মানুষ মারা গিয়েছেন, বাধ্য হয়েছেন হাজার হাজারে ঘর ছাড়তে। এমতাবস্থায়, রাজ্যের বিষ্ণুপুর জেলায় আবার নতুন করে ছড়িয়ে পড়ল অশান্তি। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে রইল বৃহস্পতিবারের সকাল। চূড়াচাঁদপুর ও কাংপোকপির  অবস্থাও খুব ভালো নয়। সেখানেও পরিস্থিতি প্রায় একইরকম। এখনো এ ঘটনায় কেউ গ্রেফতার হয়েছেন কিনা তা জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে,অশান্তির সূচনা হয়েছে বুধবার রাত থেকেই। জায়গায় জায়হতগায় শোনা গেছে গোলাগুলির বিকট আওয়াজ। যা রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই দুই বিবদমান সম্প্রদায়ের কয়েকদল সমর্থক একে অপরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে। শুরু হয় গুলি বর্ষণ। দুর্বৃত্তরা জ্বালিয়ে দেয় একের পর এক গ্রামবাসীদের বাড়ি। উপায়ান্তর না দেখে, প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হন নিরীহ সাধারণ মানুষ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , ঘটনায় যারা জড়িত তাঁদের সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা তাঁরা করছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিপন্ন না হয় সেজন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা।

মণিপুরের হিংসা এখন জাতীয় রাজনীতির বহু চর্চিত বিষয়। দীর্ঘ নীরবতার পর  নারী নিগ্রহের ঘটনায় ৩৬ সেকেণ্ডের  একটি বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সংসদে আলোচনার বিরোধীদের দাবি বার বার এড়িয়ে গিয়েছেন। বাদল অধিবেশনের শুরু থেকেই এ কারণে বার বার পণ্ড হচ্ছে সংসদের যাবতীয় কার্যকলাপ।  ইতিমধে  এই ইস্যুতে  কেন্দ্রের বিরুদ্ধে তাঁরা অনাস্থা প্রস্তাব পেশ করেছেন।  বৃহস্পতিবার কালো কাপড় পরিধান করে প্রতিবাদ জানিয়েছেন।  বিরোধীদের সংঘবদ্ধতার ছবি ক্রমশ স্পস্ট হচ্ছে একটি নির্দিষ্ট সমস্যাকে কেন্দ্র করে। তবে, বিভিন্ন মত,পথ ও স্বার্থের  প্রতিনিধিত্বকারীরা  নিজেদের একতাকে  কতদিন বজায় রাখতে পারবেন, রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে তা  নিয়ে প্রশ্ন রয়েছে।

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!