Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ফেব্রুয়ারি ৫, ২০২৪

গ্র্যামিতে সম্মানিত শক্তি, পুরস্কার চার ভারতীয় কৃতীকে

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্র্যামিতে সম্মানিত শক্তি, পুরস্কার চার ভারতীয় কৃতীকে

বিশ্ব সঙ্গীতের দরবারে সম্মানিত ভারত । গ্র্যামি পুরস্কার জিতলেন চার ভারতীয় সঙ্গীত কৃতী । আন্তর্জাতিক ক্ষেত্রে ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হল ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। শঙ্কর মহাদেবন এবং উস্তাদ জাকির হুসেনের পাশাপাশি এই ব্যান্ডের সদস্য বেহালাবাদক গণেশ রাজাগোপালন, তালবাদ্যে ভি সেলভাগণেশ এবং জন ম্যাকলাফিন । একই মঞ্চে সম্মানিত হয়েছে আরও এক ভারতীয় শিল্পী, বংশীবাদক রাকেশ চৌরাসিয়া ।

২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায় । মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে । গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়েই শঙ্কর জানান, এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করে বলেন, এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য । আমার সঙ্গীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি । পরিবার এবং বন্ধুবান্ধকে ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, আমার সহকারী সঙ্গীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ । ভারতের জন্য আমরা গর্ব বোধ করি ।

গ্র্যামির মঞ্চে দ্বিতীয় বার পুরস্কৃত হলেন উস্তাদ জাকির হুসেন । এখনও পর্যন্ত তিনটি গ্র্যামি জিতেছেন জাকির । জাকিরের সঙ্গে বিজয়ী হয়েছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া । এর আগে দুবার গ্র্যামি পুরস্কারে সম্মানিত হয়েছেন ভারতীয় বংশীবাদক ।

৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জিলেসে অনুষ্ঠিত হয় ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস । এই অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ এবং ওপরা উইনফ্রের মতো জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!