Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৯, ২০২৩

উত্তর কোরিয়াকে জি৭ গোষ্ঠীর কড়া হুমকি, মিসাইল শক্তি প্রদর্শন বন্ধ করো । চিনকে পাশে পেয়ে পাল্টা ঘোষণা কিমের, এবার আকাশে উড়বে গুপ্তচর উপগ্রহ

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তর কোরিয়াকে জি৭ গোষ্ঠীর কড়া হুমকি, মিসাইল শক্তি প্রদর্শন বন্ধ করো । চিনকে পাশে পেয়ে পাল্টা ঘোষণা কিমের, এবার আকাশে উড়বে গুপ্তচর উপগ্রহ

২০১৯ এর উত্তর কোরিয়া সফরে সি জিনপিং এবং কিম জন উন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানালেন, শীঘ্রই উত্তর কোরিয়া উৎক্ষেপণ করবে সেনা উপগ্রহ। যার মাধ্যমে গুপ্তচরবৃত্তি করা যাবে।

দক্ষিণ কোরিয়ার সূত্র ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে উত্তর কোরিয়ার বৈরিতা বেড়েছে। সম্প্রতি জাপান সাগরে বিরোধী শিবিরের যৌথ সামরিক মহড়ায় ক্ষিপ্ত কিম। এই পরিস্থিতিতে  জিংপিং কিমএর পাশে থাকার ইঙ্গিতপূর্ণঁ বার্তা দিয়েছে। বেইজিং জানিয়েছে কোরিয়া দ্বীপাঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার কথা মাথায় রেখেই কিমের সঙ্গে তারা দ্বিপাক্ষিক, কূটনৈতিক সম্পর্ক ঝালিয়ে নিতে আগ্রহী। সম্প্রতি এই মর্মে  উত্তর কোরিয়ার প্রশাসনকে বার্তাও পাঠিয়েছেন সি জিনপিং । সেখানে তিনি বলেছেন, বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির নিরিখেই চিন-গণ সাধারণতন্ত্রী কোরিয়া (Democratic People’s Republic of Korea) সম্পর্ক দৃঢ় করা প্রয়োজন। উন্নয়ন, সামরিক ও বাণিজ্যিক ক্ষেত্রে চিন কিম সরকারের সঙ্গে যৌথ ভাবে পথ চলতে আগ্রহী।গত বুধবারেই জিনপিং প্রশাসনের তরফে এই বার্তা পাঠানো হয়েছিল কিমকে। তার প্রায় এক সপ্তাহ পর, মঙ্গলবার সরকারি ভাবে জিনপিং এর বার্তার প্রাপ্তি স্বীকার করেছে কিম প্রশাসন।

দক্ষিণ কোরিয়া এবং মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠতা, এবং উত্তর কোরিয়ার ওপর পাল্টা চাপ বাড়তে যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্তের পরপরই কিম জিনপিংএর গাঢ় বন্ধুত্ব আন্তর্জাতিক রাজনীতিতে একটি গরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেশ কিছুদিন ধরেই একেরপর এক মিসাইল এবং রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে চলেছে কিম প্রশাসন। এর মধ্যে  একটি ব্যালিস্টিক মিসাইল সুদূর মার্কিন মুলুকের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এরপরই নড়েচড়ে বসে বাইডেন প্রশাসন। এই প্রসঙ্গে জি৭ গোষ্ঠীভূক্ত দেশগুলোর বিদেশমন্ত্রীরা  গতকালই যৌথভাবে কিম প্রশাসনের মিসাইল ও পরমাণু বোমা উৎক্ষেপন বন্ধ করার দাবি জানায়। এরপরই প্রকাশ্যে আসে কিমকে পাঠানো জিনপিংএর চিঠি।

তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কিমের গুপ্তচর উপগ্রহের ঘোষণা নতুন করে উদ্বেগ বাড়ালো জাপান এবং মার্কিন প্রশাসনের। পাশাপাশি উপগ্রহের কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। মঙ্গলবার কিম জং উন  উত্তর কোরিয়ার এরোস্পেস এজেন্সিতে পরিদর্শনের পর জানিয়েছেন, উত্তর কোরিয়া গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণে ক্ষেত্রে কোনও চাপের কাছে মাথা নোয়াবে না।

২০২২ সালের গোড়া থেকে উত্তর কোরিয়া অন্তত ১০০টি মিসাইল পরীক্ষা চালিয়েছে।এর ভিতর ৩০টি মিসাইল পরীক্ষা চালানো হয়েছে চলতি বছরেই।২০১২ এবং ২০১৬ সালে উত্তর কোরিয়া দুটি আর্থ অবজারভেশন উপগ্রহ উৎক্ষেপণ করেছিল।এরপরই উত্তর কোরিয়া রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞার মুখে পড়ে। যদিও ২০২২ সালে ফের উত্তর কোরিয়া ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করার পরে রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞার হাত এড়িয়ে গিয়েছে উত্তর কোরিয়া। কারণ রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী সদস্য রাশিয়া এবং চিন  নতুন করে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহমত নয়।

সূত্রের খবর, গুপ্তচরবৃত্তির জন্য যে উপগ্রহটি উৎক্ষেপণ করার কথা ঘোষণা করেছে কিম জং উন,  গত ডিসেম্বরে সেটির চূড়ান্ত পরীক্ষা করা হয়েছে।চলতি মাসেই ওই উপগ্রহটি উৎক্ষেপণ করা হতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!