Advertisement
  • দে । শ
  • মার্চ ২৪, ২০২৬

থ্যালাসেমিয়া, ক্যান্সার আক্রান্তদের সহায়তায় গ্লোবাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

আরম্ভ ওয়েব ডেস্ক
থ্যালাসেমিয়া, ক্যান্সার আক্রান্তদের সহায়তায় গ্লোবাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

বরাবরই নানা সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছে গ্লোবাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। পাশে দাঁড়িয়েছে  থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের, ক্যান্সার আক্রান্ত রোগীদের। দুঃস্থদের সাহায্যার্থে ব্রতী হয়েছে। আবার সমাজসেবায় এগিয়ে এল গ্লোবাল অ্যাকাডেমি। থ্যালাসেমিয়া আক্রান্ত ও দুঃস্থদের পাশে দাঁড়াল। এই সমাজসেবামূলক কাজে অর্থ সাহায্যের জন্য আয়োজন করল এক অভূতপূর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইভেন্ট মোনিয়াক ফাউন্ডেশনের সহযোগিতায় সম্প্রতি বেহালার শরৎ সদনে ‘‌প্রাণের ডাক’‌ নামে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল গ্লোবাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। ‘‌প্রাণের ডাক’‌–এর ভাবনা সম্পূর্ণ গ্লোবাল অ্যাকাডেমির চেয়ারম্যান শোভন চক্রবর্তীর। নাচ–গানে জমজমাট হয়ে উঠেছিল গোটা অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গ্লোবাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের চেয়ারম্যান শোভন চক্রবর্তী। সঙ্গে ছিলেন সম্পাদক শুভ্রনীল রায় ও অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই ছিল গ্লোবাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রায় ১০০ জন শিক্ষার্থীর নৃত্য। শিক্ষার্থীরা দারুণভাবে ফুটিয়ে তুলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘‌স্বাগতম হে বসন্ত’‌। এরপরই দোহারের গানে মুখরিত হয়ে উঠেছিল গোটা শরৎ সদন। দোহারের অনুষ্ঠানের পর গুলজার ও রবীন্দ্রাথের সংমিশ্রণে নৃত্যনাট্য। এই নৃত্যনাট্যের কোরিওগ্রাফার রিম্পা সেন। দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হয়েছিল রিম্পা সেনের এই কোরিওগ্রাফি।

অনুষ্ঠানে গ্লোবাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের পক্ষ থেকে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে অর্থ সাহায্য করা হয়। এছাড়া এছাড়া অর্টিস্টিক শিশুদের নিয়ে কাজ করা বেহালার নব প্রয়াসের হাতেই অর্থ তুলে দেওয়া হয়। বাংলার দুই উঠতি কুস্তিগীরকেও আর্থিকভাবে সাহায্য করা হয় । মহান উদ্যোগের ব্যাপারে গ্লোবাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের চেয়ারম্যান শোভন চক্রবর্তী বলেন, ‘‌সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা নানারকম সমাজসেবামূলক কাজে এগিয়ে আসি। ২০২০ সাল থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। কখনও থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি, কখনও ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে অর্থ সাহায্য করেছি। এইরকম কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে ভাল লাগছে। ভবিষ্যতেও গ্লোবাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এই ধরণের কাজে ব্রতী থাকবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!