- এই মুহূর্তে বৈষয়িক
- ফেব্রুয়ারি ৮, ২০২৩
পর পর দুদিন আদানিদের শেয়ারের দর ঊর্ধ্বমূখী, নাটকীয় এই প্রত্যাবর্তনকে ঘিরে অর্থনীতিবিদদের প্রশ্ন
বিশ্বের প্রথম ২০ ধনকুবেরের তালিকায় ফিরে এলেন গৌতম আদানি। বুধবার সকালে স্টক মার্কেট খুলতেই দেখা গেল আদানি গোষ্ঠীর শেয়ারের দর বেড়েছে ১২%। মোট ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার সম্পদ বৃদ্ধি ঘটেছে আদানিদের। বাজারে আদানিদের নাটকীয় এই প্রত্যাবর্তনকে ঘিরে বিশেষজ্ঞদের মধ্যে দেখা দিয়েছে প্রশ্ন।
মঙ্গলবার থেকেই আদানিদের শেয়ারের দর ছিল ঊর্ধ্বমুখী। বুধবারও তাঁর ব্যতিক্রম হল না। আদানিদের শেয়ারের মূল্য বৃদ্ধির কারণ প্রসঙ্গে অনেকেই জানাচ্ছেন, আদানিদের লোন প্রিপে করার সিদ্ধান্ত ঘোষণার ইতিবাচক প্রভাব সংস্থার শেয়ার দরে পড়েছে। সোমবার তাঁরা জানায়, সামনের বছর সেপ্টেম্বর মাসের মধ্যে যে ১.১ বিলিয়ন ডলার ঋণ তাদের শোধ করবার কথা, তা অনেক আগে করা হবে। আদানিরা আরও জানান, যে সমস্ত প্রকল্প ও ব্যবসায় টাকা খাটিয়েছে সংস্থা সেগুলো আগের মতই চলবে। সংস্থা গত বছরের যে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছে তাতে আদানিদের লাভ ও আয় বৃদ্ধির পরিসংখ্যান দেখানো হয়েছে। ফলে বিনিয়োগকারীরা আবার উৎসাহী হয়েছেন সংস্থায় বিনিয়োগের ব্যাপারে।
গত মাসে হিণ্ডেনবার্গ গবেষণা সংস্থার সমীক্ষা রিপোর্ট সামনে আসার পর দ্রুত পড়ে গিয়েছিল আদানিদের শেয়ার দর। কারচুপির অভিযোগ উঠেছিল আদানিদের বিরুদ্ধে। যদিও আদানিরা সেই অভিযোগ অস্বীকার করেছে বার বার। সংসদে এ নিয়ে প্রবল দেখিয়েছেন বিরোধীরা। উঠেছে আদানিদের বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটি তৈরি করে তদন্তের দাবি। শেয়ার বাজারে আদানিদের নাটকীয় এই পুনরুত্থান তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে ধামাচাপা দিয়ে দেবে না তো? প্রশ্ন রাজনৈতিক মহলে।
❤ Support Us








