Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২২, ২০২৩

ইয়াজিদি তরুণীকে দাস বানিয়ে আটকে রাখার অভিযোগ, কারাদণ্ড জার্মান মহিলার

'ধর্ষণ ও নির্যাতনের শিকার' ৭০০০ ইয়াজিদি

আরম্ভ ওয়েব ডেস্ক
ইয়াজিদি তরুণীকে দাস বানিয়ে আটকে রাখার অভিযোগ, কারাদণ্ড জার্মান মহিলার

একজন ইয়াজিদি তরুণীকে দাস বানিয়ে আটকে রাখার অভিযোগে, জার্মানির মহিলাকে ৭ বছুরের জন্য কারাদণ্ড দিয়েছে আদালত। মহিলা ইসলামি স্টেটের সদস্য এবং সক্রিয় কর্মী। ইয়াজিদি মহিলাকে তিনি ধর্মান্তরিত করে ৩ বছর ধরে নির্যাতন চালাচ্ছিলেন। দীর্ঘদিন সিরিয়া ও ইরাকে বসবাস করেছেন। তখনই আইএসএস-এর সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়।

অভিযোগ,তাঁর প্রশ্রয়ে তাঁর স্বামী ইয়াজিদি মহিলাকে প্রায়ই ধর্ষণ ও মারধর করতেন। ইয়াজিদি মহিলাদের ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ নতুন নয়। ২০১৪ সাল থেকে এসব অপকাণ্ড চলছে। আইএস-এর ইয়াজিদি বিরোধী প্রচার ও নির্যাতনকে গণ অপরাধ বলে চিহ্নিত করা হয়েছে। বহু নাবালক ও হাজার হাজার মহিলাকে আইএসএসে যোগ দিতে বাধ্য করা হয়। অন্তত ৭০০০ তরুণীকে দাস বানিয়ে আটকে রাখার অভিযোগ ওঠে। সিরিয়া ও ইরাক থেকে আই এস পালাতে বাধ্য হলেও তাঁদের অনেকেই আশ্রয় নেয় বিভিন্ন পশ্চিমি দেশ এবং তালেবান শাসিত আফগানিস্তানে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!