Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২২, ২০২৪

জরুরি প্রয়োজনে টেলি যোগাযোগে সরকারি নিয়ন্ত্রণ। ২৬ জুন থেকে দেশে চালু নতুন আইন

আরম্ভ ওয়েব ডেস্ক
জরুরি প্রয়োজনে টেলি যোগাযোগে সরকারি নিয়ন্ত্রণ। ২৬ জুন থেকে দেশে চালু নতুন আইন

টেলিকমিউনিকেশনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। জরুরি অবস্থায় কেন্দ্র সরকার যেকোনো টেলিকমিউনিকেশন সার্ভিস অথবা নেটওয়ার্ককে নিয়ন্ত্রণ করতে পারবে। টেলিকমিউনিকেশন আইন ২০২৩ এর অধীন এই আইনটি জুন মাসের ২৬ তারিখ থেকে বলবৎ হওয়ার কথা। এক্ষেত্রে ১, ২, ১০ ও ৩০ ধারা অনুযায়ী সবকটি বিধান কার্যকর হবে৷

উক্ত ধারাগুলি ছাড়াও টেলিকমিউনিকেশন আইনের অন্তর্গত ২০২৩, ৪২ থেকে ৪৪ ধারা, ৪৬ , ৪৭, ৫০ থেকে ৫৮ নং ধারা , ৬১ ও ৬২ নম্বর ধারা কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার নিরাপত্তার খাতিরে জরুরি অবস্থায় টেলিকমিউনিকেশন সার্ভিসের নিয়ন্ত্রণের রাশ নিজের হাতে তুলে নিতে পারে।
২৬ জুন থেকে কার্যকর হতে চলা আইনের, ২০ ধারায় বলা হয়েছে, কোনও জরুরি সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা বা জননিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা তাদের অনুমোদিত কর্মকর্তা যেকোনো টেলিযোগাযোগের অস্থায়ী কর্তৃত্ব দখল করতে পারেন । সেক্ষেত্রে ব্যবহারকারীদের ওপর সরকার নজর রাখতে পারে । এর আওতায় হোয়াট্সঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মগুলিকেও আনা হয়েছে ।

এই বিলে বলা হয়েছে, অনুমোদন প্রাপ্ত সংবাদমাধ্যমের কর্মীদের বার্তা আদান প্রদান আটকানো যাবে না। তাদের ট্রান্সমিশন, জাতীয় সুরক্ষা ধারার অধীনে নিষিদ্ধ হলে তবেই তা আটকানো যাবে। কেন্দ্র বা রাজ্য সরকারের কাছে স্বীকৃত সংবাদদাতাদের ভারতে প্রকাশিত প্রেস বার্তাগুলিকে আটকানো বা বন্ধ করা হবে না, যদি না তাদের ট্রান্সমিশন উপ-ধারা (২) এর ধারা (ক) এর অধীনে নিষিদ্ধ করা হয়।

বিলে বলা হয়েছে, বার্তাগুলি বেআইনি ইন্টারসেপশন করা হলে তিন বছর পর্যন্ত জেল এবং দুই কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ।
২৬ জুনে এই আইন কার্যকর হওয়ার পর ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড ডিজিটাল ভারত নিধি নামে নামাঙ্কিত হবে। এতে টেলিকম ক্ষেত্রে গবেষণার ক্ষেত্র প্রসারিত হবে। টেলিকমিউনিকেশন ২০২৩ আইন ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট ১৮৮৫, ইন্ডিয়ান ওয়্যারলেস টেলিগ্রাফি অ্যাক্ট ১৯৩৩ ও টেলিগ্রাফ ওয়্যারস অ্যাক্ট, ১৯৫০-এর বদল করে নতুনভাবে বলবৎ হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!