- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ৭, ২০২৩
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের।নেপথ্যে কোন অঙ্ক? শুরু পর্যালোচনা
চলতি মরসুমে খরিফ জাতীয় শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াবে কেন্দ্র। সিদ্ধান্ত কার্যকর হলে গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ হতে চলেছে এমএস পি। নতুন কৃষি আইন ও তাঁর প্রতিক্রিয়ায় বৃহত্তর কৃষক আন্দোলন কেন্দ্র ও দেশের কৃষিজীবী জনতার একাংশের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়িয়েছিল। তাই নিজেদের কৃষক দরদী ভাবমূর্তি গড়ে তুলতে যে মূল দাবিকে ভিত্তি করে টিকায়েতরা লড়াই চালিয়েছিলেন তা কার্যত মেনে নিল কেন্দ্রীয় সরকার।
বুধবার খাদ্য ও গণবন্টন মন্ত্রী পীযূষ গোয়েল ক্যাবিনেট কমিটির মিটিং- ঘোষণা করেন যে ২০২৩-২৪ অর্থবর্ষে একাধিক খাদ্য শস্য ও তৈলবীজের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হবে। যেমন-ধানের ক্ষেত্রে গত মরসুমের ২০৪০ টাকা প্রতি কুইন্টাল থেকে ৭ শতাংশ বাড়িয়ে ২১৮৩ টাকা করা হবে। মুগের ক্ষেত্রে ৮৫৫৮ টাকা প্রতি কুইন্টাল যা গত বছরে ছিল ৭৭৫৫ টাকা প্রতি কুইন্টাল অর্থাৎ মোট ৮০৩ টাকা বেশি। অর্থাৎ ১০.৪ শতাংশ বাড়ছে মুগের এমএসপি। একই ভাবে তিলের ক্ষেত্রে ১০.৩ শতাংশ, মোটা আঁশযুক্ত তুলোর ক্ষেত্রে ১০ %, মাঝারি হলে ৮.৯ শতাংশ বাদাম তেলের ৯ শতাংশ সহায়ক মূল্য বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, সরকারি সিদ্ধান্তে লাভবান হবেন দেশের সব অংশের কৃষকরা। মূলত বাজারের দামে পতনের হাত থেকে তাঁদের রক্ষা করতেই সরকার এমন সিদ্ধান্ত নিল বলে জানিয়েছেন তিনি। । কৃষকদের পক্ষ থেকে এখনও অবশ্য এ নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি
কেন্দ্রের যুক্তি অবশ্যই ফেলে দেওয়ার নয়, কারণে এ মরসুমে বর্ষার দেখা এখনও মেলেনি। তাই শস্যের ফলনও বিশেষ হয়নি। স্বাভাবিক কারণেই খাদ্যশস্যের যোগানে ঘাটতি রয়েছে। তাই দাম বেশি হওয়ার কথা । কিন্তু দেশে কর্মসংস্থান হচ্ছে না । উপার্জন ক্রমশ কমছে। এমতাবস্থায় বেশি দাম দিয়ে খাবার কেনা সম্ভব হচ্ছে না মধ্যবিত্ত সাধারণ মানুষের। তাই এবাজারে কৃষক তাঁর উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন না এটাই স্বাভাবিক।
সহায়ক মূল্য বাড়ানোর প্রয়োজনীয়তাকে তাই অস্বীকার করা যায় না। কারণ চাষের খরচ বাড়ছে অথচ ফলন বিশেষ হচ্ছে না ।সে দিক থেকে দেখলে এমএসপি বৃদ্ধি র সিদ্ধান্ত সদর্থক পদক্ষেপ । তবে, ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের দাবি মানতে এত দীর্ঘ সময় কেন নিল কেন্দ্র? নেপথ্যে কি কৃষক কল্যাণের আন্তরিক ইচ্ছা না ক্রমাগত নির্বাচনী বিপর্যয়ের প্রেক্ষিতে নিজেদের রাজনৈতিক জমিকে পুনরুদ্ধার করার প্রচেষ্টা ?
❤ Support Us





