Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ২০, ২০২৩

মুখ্যমন্ত্রীর আপত্তিকে আমল দিলেন না বোস । রাজভবনে পালন পশ্চিমবঙ্গ দিবস, রাজপথে শুভেন্দুর মিছিল

আরম্ভ ওয়েব ডেস্ক
মুখ্যমন্ত্রীর আপত্তিকে আমল দিলেন না বোস । রাজভবনে পালন পশ্চিমবঙ্গ দিবস, রাজপথে শুভেন্দুর মিছিল

রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে রাজ্য, রাজ্যপাল সংঘাত। মুখ্যমন্ত্রীর আপত্তিকে তেয়াক্কা না করে রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করলেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরোধীতা করে বলেছেন, একতরফা সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার কোনও সম্মতি নেই। এটা রাজ্যের পক্ষে একটি দুঃখজনক দিন। পশ্চিমবঙ্গ দিবস পালন প্রসঙ্গে, রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফোন করে, এই ভাষাতেই ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যপালকে চিঠিও লিখেছেন তিনি।

মঙ্গলবার রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল। এনসিসি-র অনুষ্ঠানের পাশাপাশি, স্কুল পড়ুয়াদের জন্য বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে এই উপলক্ষে রাজভবনে।

এদিকে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে রাজ্যপালকে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়া কেন তা করা হচ্ছে, বলে জানতে চান মুখ্যমন্ত্রী। বিষয়টিকে সংবিধান সম্মত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।”

রাজ্যপাল-মুখ্যমন্ত্রী ফোনে কথোপকথনের পর, পশ্চিমবঙ্গ দিবস পালন করে রাজ্যপালকে চিঠিও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে রাজপথে বিজেপির মিছিল

এদিকে বিজেপির তরফে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। শুভেন্দু অধিকারী এদিন বলেন, “প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কাউকে ক্রেডিট দিতে রাজি নন। সে শ্যামাপ্রসাদ, নেতাজি, আম্বেদকর, গান্ধিজি, মা সারদা, বিধান রায় যিনিই হোন। ১৯৪৭ এর ২০ জুন, অর্থাৎ আজকের দিনে বিধানসভায় ঠিক হয় আমরা পশ্চিমবঙ্গে থাকব না থাকব না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে আলাদা দেশ বলে মনে করেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে পশ্চিমবঙ্গের জন্য আলাদা সংবিধান বানাতেন। যদিও সিপিএম এই দিনটি পালন করেনি। জ্যোতি বসু ও রতনলাল ব্রাহ্মিণ ১৯৪৭ সালের ২০ জুন বুধদনসভায় এই ইস্যুতে ভোট দিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস পালন করতে রাজ্যপালকে চিঠি দিয়ে নিষেধ করেছেন, তাই সেই চিঠির জবাব রাজ্যপাল সি ভি আনন্দ বোসই দেবেন। রাজ্যপাল শিক্ষিত মানুষ। ইতিহাসকে বিকৃত করতে যাতে কেউ না পারেন, সেটা রাজ্যপাল দেখছেন। তবে এদিনের খরচ রাজ্যের অর্থ দফতর দেবে না।”

এদিন শুভেন্দু অধিকারী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যপালের ভূমিকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আজ রাজ্যপাল পঞ্চায়েত নির্বাচনের সংঘাতের জন্য জেলা জেলায় যাচ্ছেন তবে রাজ্যপালের বোঝা উচিত তিনি নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে বসিয়ে কি ভূল করেছেন। রাজীব সিনহাকে এই পদে না বসালে আজ এমন অবস্থা হত না। রাজ্যপালের উচিত ছিল সেন্ট্রাল ইন্টেলিজেন্সের কাছ থেকে রাজীব সিনহার সম্পর্কে খোঁজ নেওয়া।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির চিঠি প্রসঙ্গে প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, “ইডি এবার নিয়োগ দুর্নীতিতে সার্বিকভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে চিঠি দিয়েছেন। উনি এবার পকেটে হাত ঢুকিয়ে আর একটা সাংবাদিক সম্মেলন আজ করবেন।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!