- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১, ২০২৩
শান্তির বার্তা নিয়ে কোচবিহারে সি ভি আনন্দ বোস, রাজ্যপালকে মহাঘোটের চেয়ারম্যান বলে কটাক্ষ তৃণমূলের
ফাইল চিত্র
রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবন ছেড়ে রাজপথে নেমেছেন পঞ্চায়েত নির্বাচনের হিংসা বন্ধ করতে। তবে রাজ্যপালের এই পদক্ষেপে বেজায় চটেছে রাজ্যের শাসকদল তৃণমূল। তৃণমূলের তরফে রাজ্যপালকে কখনও বলা হচ্ছে “মহাঘোটের চেয়ারম্যান”, আবার কখনও বলা হচ্ছে, “রাজ্যপাল পক্ষপাতদুষ্ট”, তবে এরই মধ্যে রাজ্যপাল নিজেকে ” জিরো টলারেন্স রাজ্যপাল”, বলে দাবি করছেন। বলছেন, “রাজ্যের যেখানেই হিংসা হবে সেখানেই আমি পৌঁছে যাব।” তবে তৃণমূলের তরফে বলা হচ্ছে, “রাজ্যপাল হিংসা বন্ধ করার নামে হিংসায় ইন্ধন দিচ্ছেন। বেছে বেছে তিনি বিজেপি নেতাকর্মীদের বাড়িতে যাচ্ছেন।
তবে শাসকদল তৃণমূল কোনও কিছু বলেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে রুখতে পারছেন না। এর আগে রাজ্যপাল হিংসা বিদ্ধস্ত ভাঙড় এবং ক্যানিং গিয়েছিলেন শান্তির বাণী নিয়ে। সেখানে গিয়ে রাজ্যপাল প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলোছিলেন। তবে তৃণমূলের তরফে অভিযোগ করে বলা হয়েছিল, রাজ্যপাল ভাঙড়ে বিজেপির আক্রান্ত নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন, অভিযোগ শুনলোন। তবে ভাঙড়ে নিহত দুই তৃণমূল কর্মীর বাড়িতে শান্তির বার্তা পৌঁছে দিতে গেলেন না।
এদিকে ভাঙড়, ক্যানিংয়ের পর রাজ্যপাল এখন কোচবিহারে গিয়েঋেন শান্তির বার্তা নিয়ে। রাজ্যপালের সঙ্গে শনিবার সকালে এখানকার সার্কিট হাউসে এসে দেখা করে অভিযোগ জানিয়ে গিয়েছেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এসেছিলেন বাম, কংগ্রেস, বিজেপি নেতাকর্মীরা, তাঁরা রাজ্যপালের কাছে শাসক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ” আমরা রাজ্যপালের কাছে কোচবিহার জেলায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানাই। তিনি আমাদের আশ্বাস দিয়ে বলেন, গণতন্ত্র রক্ষায় সর্বতোভাবে তিনি চেষ্ঠা করবেন। আমরা তাঁর আশ্বাসে ভরসা রাখছি।”
শনিবার সকালে রাজ্যপাল সি ভি আনন্দ বোস দিনহাটায় তৃণমূলের দুস্কৃতীদের আক্রমণে নিজের বাড়িতে, মায়ের সামনে নিহত প্রশান্ত রায় বাসুনিয়ার বাড়িতে যান। রাজ্যপাল মৃত বিজেপি নেতার মায়ের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার বার্তা দেন।
এর পর রাজ্যপাল দিনহাটার বেসরকারি হাসপাতালে যে সব আক্রান্ত বিজেপি নেতা-কর্মীরা চিকিৎসাধীন আছেন,তাঁদের দেখতে যান।
রাজ্যপালের কোচবিহার সফরের মধ্যেই এই জেলার কংগ্রেস নেতার বাড়িতে শাসকদলের বিরুদ্ধে বোমা মারার ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
রাজ্যপাল এর আগে রাজভবনে পিস রুম খুলেছিলেন। তারপর তিনি বলেছিলেন, রাজ্যে মোবাইল রাজভবন হবে। এবার তিনি সেটাই করে দেখাচ্ছেন। তবে রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব। এদিকে কোচবিহার পৌঁছে গতকাল রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছেন, “রাজ্য নির্বাচন কমিশনার যোগ্য, তবে তাঁর অফিসকে যোগ্য হতে হবে।”
রাজ্যপালের এই বক্তব্যে বিরোধীরা বিশেষ করে বিজেপি কিছুটা হতচকিত।
❤ Support Us






