Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৯, ২০২৩

আইনশৃঙ্খলা নির্বাচন কমিশনের অধীনে, সেখানে রাজভবনে “পিস রুম” কেন ? রাজ্যপালের অধিকার নিয়ে শাসক দলের প্রশ্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
আইনশৃঙ্খলা নির্বাচন কমিশনের অধীনে, সেখানে রাজভবনে “পিস রুম” কেন ? রাজ্যপালের অধিকার নিয়ে শাসক দলের প্রশ্ন

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাংলা পঞ্চায়েত নির্বাচনের আগে ‘পিস রুম’ খোলার সিদ্ধান্ত নিয়ে, তৃণমূলের তরফে রাজ্যপালের বিরোধিতা করে মন্তব্য করা শুরু হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে রাজ্যপালের অধিকারের বিষয় নিয়ে। তৃণমূল বলছে, রাজ্যপাল রাজ্যের সঙ্গে পরামর্শ ছাড়া এভাবে রাজভবনে “পিস রুম” খুলতে পারেন না। তবে তৃণমূলের এই সমালোচনার পর রাজ্যপাল পাল্টা কোনও মন্তব্য করেননি।

কুনাল ঘোষ, তৃণমূল সাংসদ সান্তনু সেন রাজ্যপালের এই পদক্ষেপ নিয়ে রাজ্যপালকে সমালোচনা করে বিবৃতি দেওয়া শুরু করেছেন। তৃণমূল  সাংসদ সান্তনু সেন বলেছেন, “পশ্চিমবঙ্গের ৩৪১ টি ব্লকের মধ্যে, মাত্র ৩ থেকে টি ব্লক আছে যেখানে এই কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। নির্বাচন ঘোষণার পর আইনশৃঙ্খলা নির্বাচন কমিশনের অধীনে চলে আসে। রাজ্যপাল বা অন্য কেউই আইনের ঊর্ধ্বে নয়।.পশ্চিমবঙ্গে এই ‘পিস রুম’-এর প্রয়োজন নেই। নির্বাচনের সময় তিনি এটি করতে পারবেন না। মনে হচ্ছে ধীরে ধীরে, এই রাজ্যপাল তার পূর্বসূরি জগদীপ ধনখরকে অনুসরণ করতে শুরু করেছেন এবং বিজেপির মুখপাত্র ও প্রতিনিধি হিসাবে কাজ শুরু করেছেন।”

কুণাল ঘোষ বলেছেন, “রাজ্যে মনোনয়নে একটা থাপ্পড়ের আওয়াজ পাওয়া যায়নি, রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন।”

এদিকে রাজ্যপালের এই “পিস রুম” করা নিয়ে রাজ্যের সমালোচনার জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতারা। এদিকে দার্জিলিংয়ের বিজেপি নেতা রাজু বিস্ত রাজভবনের “পিস রুম”-এ প্রাণসংশয়ের আশঙ্কা জানিয়ে নিরাপত্তার আবেদন জানিয়েছেন। রাজভবন থেকে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যসচিব ও দার্জিলিংয়ের জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে উত্তরবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী উদ্যান গুহা রাজু বিস্ত-এর এই আশঙ্কার প্রেক্ষিতে প্রশ্ন করেছেন, “তিনি তো কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘোরেন। তার পরেও এতো ভয় কিসের?”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!