Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৪, ২০২৩

উপাচার্যদের শো-কজ নোটিশ। ক্রমশ তীব্রতর হওয়ার পথে নবান্ন- রাজভবন সংঘাত

আরম্ভ ওয়েব ডেস্ক
উপাচার্যদের শো-কজ নোটিশ। ক্রমশ তীব্রতর হওয়ার পথে নবান্ন- রাজভবন সংঘাত

চিঠির পর চিঠির উত্তর না পেয়ে উপাচার্যদের কারণ দর্শানোর নোটিশ পাঠাল রাজভবন। এপ্রিল মাসে সাপ্তাহিক কাজের রিপোর্ট চাওয়া হয়েছিল তাঁদের কাছে। বার বার এ ব্যাপারে জানানোও হলেও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বাদে কেউই তা পাঠাননি। তাই এ বার সরাসরি কড়া পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

চিঠিতে বলা হয়েছে, আপনাকে সাপ্তাহিক রিপোর্ট দিতে বলা হয়েছিল। পরে মনে করিয়ে দেওয়ার জন্য আরও একটি চিঠি দেওয়া হয়। তারপরও কোনও রিপোর্ট আসেনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ সুবিধাজনক করতেই তা চাওয়া হয়েছিল বলে জানিয়েছেন রাজ্যপাল। এখনও কেন রিপোর্ট  পেশ করা হল না, তার ব্যাখ্যা চেয়েছে রাজভবন।

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজকর্ম কেমন চলছে, তা নিয়ে উপাচার্যদের রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল।  শিক্ষা দফতরকে  এব্যাপারে কোনো কিছু না জানানোয়  তীব্র হয়ে ওঠে  নবান্ন-রাজভন সংঘাত।  সরকারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়,  রাজ্যপালের সাংবিধানিক এক্তিয়ার নিয়ে। পরে আচার্য  হিসেবে রাজ্যের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়গুলোতে আচমকা পরিদর্শন করেন তিনি। কথা বলেন  শিক্ষা প্রতিষ্ঠানের   সঙ্গে যুক্ত কর্মকর্তা ও  পড়ুয়াদের সঙ্গে। যা  শিক্ষা দফতর ভালোভাবে নেয়নি।  তাই নতুন করে  শো কজ নোটিশ পাঠানোয় সংঘাত  আরো বাড়ল বলে মনে করছে ওয়াককিহাল  মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!