- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১১, ২০২৪
প্রধানমন্ত্রীর নিজের রাজ্যেই বেকারত্বের ভয়ংকর ছবি, কর্ম প্রার্থীদের ভিড়ের চাপে ভাঙল রেলিং
যুবকদের বেকারত্ব মোচনে তাঁর সরকার যে সদা সচেষ্ট , তা নিয়ে লোকসভায় , বিভিন্ন রাজনৈতিক বক্তৃতায় প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রদীপের নিচেই যে সবচেয়ে অন্ধকার জমাট বেঁধে আছে , তা কি কারোর নজরে পড়েছে? মোদির নিজের রাজ্যে বেকারত্বের ছবিটা ঠিক কেমন, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গুজরাটের ভারুচ।
ভারুচের একটি বেসরকারি সংস্থা ১০ টি শূন্য পদের চাকরির জন্য বিজ্ঞাপন দেয়। সে খবর ছড়িয়ে পড়া মাত্র এলাকার কর্মহীন তরুণ সম্প্রদায়ের একাংশ সেখানে ভিড় জমায়। একসময় আবেদনকারীদের ভিড়ের চাপে একটি হোটেলের বারান্দার রেলিং ভেঙে যায়। তবে তাতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
This is not Bihar, This is Not UP, This is not Rajasthan but Unemployed youth trying their luck during a job opening in a private hotel in Bharuch district, Gujarat.pic.twitter.com/6T7ZaZr9xo
— Mohammed Zubair (@zoo_bear) July 11, 2024
সমাজমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তরুণ তরুণীরা ভারুচের অঙ্কলেশ্বরের লর্ডস প্লাজা হোটেলে থার্ম্যাক্স কোম্পানিতে চাকরির জন্য ভিড় জমিয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘আরম্ভ।’ সংস্থাটি কাজের বিজ্ঞাপনের সঙ্গে পূর্বে কাজের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতাসহ শূন্যপদ্গুলি পূরণ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল।
কর্মপ্রার্থীদের ভিড়ের চাপে হোটেলের রেলিং ভেঙে পড়ে। সমাজমাধ্যমে ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে নানা প্রতিক্রিয়া আসতে শুরু করে। যেমন- একজন বলেছেন , ‘মাত্র ১০ টি পোস্টের জন্য আবেদনকারীদের এই ভিড় দেখে এটাই প্রমাণিত হয় যে তাঁরা একটা চাকরির জন্য কতটা উন্মুখ।’ কেউ কেউ কোম্পানির নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা বলেছেন, সংস্থাটি যদি ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য শূন্যপদ প্রকাশ করে তবে এত বড় ভিড় সামলানোর জন্য প্রস্তুত থাকা উচিত ছিল।
তবে চাকরি প্রার্থীদের ভিড়ের এ ছবি এ দেশে অন্তত নতুন নয়। বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে এই ছবি খুব পুরনো। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এস এস সি, পি এস সি, পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দীর্ঘদিন ধরে অনিয়ম ও পরীক্ষা বাতিলের বিভিন্ন ঘটনায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ , অবস্থান দেখা গেছে। গতকাল সিপি আই এমের নেতা সীতারাম ইয়েচুরি তাঁর এক্স হ্যান্ডেলে মোদি সরকারের আমলে ক্রমবর্ধমান বেকারত্বের পরিসংখ্যান তুলে ধরেন। আজকের ভারুচের এই ছবি কি সেই পরিসংখ্যানের বাস্তব ছবিটা তুলে ধরল !
❤ Support Us






