Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১০, ২০২৫

ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ, গুজরাটে পিওনকে ৩৬ কোটির নোটিশ ধরালো আয়কর দফতর

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ, গুজরাটে পিওনকে ৩৬ কোটির নোটিশ ধরালো আয়কর দফতর

গুজরাটের তথ্যপ্রযুক্তি সংস্থার পিওন, মাসের শেষে সামান্য বেতনের কিছুই থাকে না অবশিষ্ট । এবার তাকেই ৩৬ কোটি টাকার নোটিস ধরালো আয়কর দফতর । গুজরাটের সবরকন্ঠের ওই যুবক নোটিশ পেয়ে দিশাহীন ।

সবরকন্ঠের রতনপুরের বাসিন্দা জীতেশকুমার মাকওয়নানাকেই । সম্প্রতি আয়কর দফতর থেকে তাকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে । সেই টাকার উৎস জানতে চেয়েছে আয়কর দফতর । জীতেশের দাবি তিনি একটি বেসরকারি সংস্থার পিওন । সামান্য বেতনের চাকরিতে মাসের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে মাত্র ১২ টাকা । তাই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল লেনদেনের প্রশ্নই ওঠেনা । আয়কর নোটিশ পাওয়ার পর ইতিমধ্যেই স্থানীয় থানায় যান জীতেশ । যোগাযোগ করেন সাইবার শাখাতেও । পুলিশের পক্ষ থেকে তাকে আয়কর দফতরে যাওয়ার কথা বলা হয় । আয়কর বিভাগ নথি নিয়ে জিএসটি দফতরে যোগাযোগ করতে বলে । সুবিচার চেয়ে সরকারি দফতরের চক্কর কাটতে কাটতে ক্লান্ত জীতেশের দাবি, এর ফলে তার কর্মজীবন বিপন্ন । সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ৩৬ কোটির নোটিশ নিয়ে চক্কর কেটে চলেছি, কিন্তু সমস্যার সমাধান হয়নি এখনো ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!