- এই মুহূর্তে দে । শ
- মে ২৮, ২০২৪
হাফলং-শিলচর জাতীয় সড়কে ধ্বস
ঘূর্ণিঝড় রেমাল বঙ্গীয় সমতটে শুধু ধ্বংসলীলা চালিয়েছে এমন নয়, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিও তার তাণ্ডব থেকে নিস্তার পায়নি।ঝড়ের সাথে ঘটা প্রচণ্ড বৃষ্টিপাতে নদীগুলি রীতিমতো বিপদ সীমার উপরে বইতে শুরু করে। ফলস্বরূপ আসামের হাফলং- শিলচর যোগাযোগকারী রাস্তার বৃহৎ অংশ জলের তোড়ে সম্পূর্ণ ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে আসামের ডিমা হাসাও জেলায়।
#WATCH | Assam: The Haflong-Silchar link road has been cut off as a large portion of the road has been washed away due to rising river waters following heavy rains in Dima Hasao district.
Simanta Kumar Das, Deputy Commissioner of Dima Hasao district told ANI that, the district… pic.twitter.com/FVW34JHMP1
— ANI (@ANI) May 28, 2024
সংবাদ সংস্থা এএনআই ডিমা হাসাও জেলার ডেপুটি কমিশনার সীমন্ত কুমার দাস জানিয়েছেন, জেলা প্রশাসন আগামী ১ জুন পর্যন্ত হাফলং-শিলচর সংযোগকারী রাস্তাটি বন্ধ রেখেছে।
Incessant rains and stormy winds have caused landslides in Kapircherrra (NH-27, Haflong to Silchar) and ThereBasati (Umrangso-Dehangi Road). Traffic is disrupted and restricted. A BSNL tower in Haflong is badly damaged, and evacuation efforts are underway. We are closely…
— Himanta Biswa Sarma (Modi Ka Parivar) (@himantabiswa) May 28, 2024
সাইক্লোন রেমালের তাণ্ডবে আসাম রাজ্যে ঝড়ের বলি এক কলেজ ছাত্র। নাম কৌশিক বরদলই আম্ফি। ঝড়ের দিন সে অটো রিকিশায় চড়ে দিঘালবরি থেকে মরিগাও আসছিল। এমন সময় ঝড়ের আঘাতে একটি বড় গাছ ভেঙে সেই অটো রিকশার ওপর পড়লে ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়। বাকি সওয়ারীরা আহত হয়েছেন। শোনিতপুর জেলার ঢেকিয়াজুলিতে একটি স্কুল বাসের ওপর একটি গাছ ভেঙে পড়লে ১৭ জন স্কুলপড়ুয়া শিশু আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় মানুষেরা। তাঁদের বক্তব্য, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আগে থেকেই ছিল। তা সত্বেও কেন স্কুল কলেজ খোলা রাখা হয়েছিল? নাহলে এমন ঘটনা হয়ত এড়ানো যেত। লখিমপুরে ভূমিধ্বসে পুতুল গগই নামের একজন মহিলা প্রাণ হারিয়েছেন। তিনি ন্যাশনাল হাইড্রো পাওয়ার প্রোজেক্টের অধীনে কর্মরত ছিলেন।
❤ Support Us






