Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ১৪, ২০২৩

সুপ্রিম তিরস্কার। ঘৃণাভাষণের তরজা ও চর্যায় সাংবিধানিক লক্ষ্য লংঘিত

আরম্ভ ওয়েব ডেস্ক
সুপ্রিম তিরস্কার। ঘৃণাভাষণের তরজা ও চর্যায় সাংবিধানিক লক্ষ্য লংঘিত

বাক স্বাধীনতার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। সংবিধানে প্রদত্ত বাক স্বাধীনতাকে নির্দিষ্ট সম্প্রদায় বা ব্যক্তির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে জানান আদালতের বিচারপতিরা।

ভারতের সংবিধান ভারতীয় নাগরিকদের কিছু মৌলিক অধিকার প্রদান করার পাশাপাশি তাঁর সীমানবদ্ধতার কথাও উল্লেখ করেছে । কিন্তু বর্তমানে সেই সমস্ত সীমাকে উপেক্ষা করে ব্যক্তির মত ও চিন্তা প্রকাশের অধিকার লাগাম ছাড়া হয়ে উঠছে। আর এক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে দূরদর্শনের বিভিন্ন নিউজ চ্যানেল। প্রতিটি চ্যানেল টি আরপির প্রতিযোগিতায় একে অপরকে ছাপিয়ে যেতে চাইছে। যার পরিণতিতে কোনো বিতর্ক অনুষ্ঠানের ক্ষেত্রে মানা হচ্ছে না অধিকারের সীমা। বল্গাহীন মত প্রকাশের অধিকারের উদযাপন সর্বত্র। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাঁদের পর্যবেক্ষণে দূরদর্শনে চ্যানেল সম্প্রচারিত খবর  সম্পর্কে সম্প্রতি এমনই মত জানিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি কে এম জোসেফ এবং নাগারত্নার এজলাসে শুক্রবার একটি মামলার শুনানি ছিল। সেখানে মামলার শুনানি চলাকাল বিচারপতি দ্বয় মিডিয়া ট্রায়ালকে করা ভাষায় নিন্দা জানান। উল্লেখ্য মামলায় অভিযুক্তকে আদালতে বিচারের বহু পূর্বেই দূরদর্শনে সম্প্রচারিত খবরের চ্যানেলগুলোতে দোষী সাব্যস্ত করে নানারকম অবমাননাকর মন্তব্য করা হয়। এই প্রসঙ্গে মিডিয়া ট্রায়ালকে দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকারের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দেন বিচারপতিরা। কোনো  অভিযুক্তকে অপরাধী প্রমাণের পূর্বে যে দোষী সাব্যস্ত করা যায় না তা এদিনের শুনানিতে মন্তব্য করেন বিচারপতি কে এম যোসেফ।

সংবাদ প্রতিবেদকদের সংগঠনকেও এক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করা যে প্রয়োজন সে কথাও উল্লেখ করেছেন তাঁরা। সমাজে বিদ্বেষ ও বিভাজনের পরিবেশ তৈরি হচ্ছে খবর পরিবেশনের নামে। আজকের দিনে মানুষ মুদ্রিত সংবাদ মাধ্যমের থেকে অনেক বেশি নির্ভর করেন দূরদর্শনে সম্প্রচারিত সংবাদের ওপর। এই প্রেক্ষিতে আজকের ডিজিটাল যুগে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি বলে সাংবাদিকদের স্মরণ করিয়ে দিলেন বিচারপতিদ্বয়ের ডিভিশন বেঞ্চ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!