Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৬, ২০২৪

কালনা হাসপাতাল পরিষেবার পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনা হাসপাতাল পরিষেবার পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

পাশাপাশি ২ হাসপাতাল কালনা মহকুমা হাসপাতাল ও কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে পরিকাঠামোর হাল সরেজমিনে দেখলেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের পাবলিক হেলথ ডিরেক্টর অসিত বিশ্বাস, পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রমরা। ২ দিন আগে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ২ ডায়রিয়া আক্রান্তের মৃত্যু হয়েছে। ভর্তি রয়েছেন কয়েকজন। তাদের চিকিৎসা বা মশাবাহিত রোগের চিকিৎসা-সহ সামগ্রিক পরিষেবা, পরিকাঠামো, নিরাপত্তা সবটাই খতিয়ে দেখেন প্রতিনিধিরা। এছাড়া ব্লক থেকে পরীক্ষার জন্য যেসব রক্তের নমুনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়, তার সংখ্যা, স্বাস্থ্য দপ্তরের নানান নির্দেশিকা মানা হচ্ছে কিনা, সেসব বিস্তারিত খোঁজ নেন। হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

এদিকে নিরাপত্তা সুনিশ্চিত করতে জরুরি বৈঠক ডাকা হল কালনা মহকুমা হাসপাতাল ও কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ১৭ আগস্টের বৈঠকে পুলিশকেও হাজির থাকার আবেদন জানানো হয়েছে। বৈঠকে হাসপাতালের মহিলা ডাক্তার, নার্স ও মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েই আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ হাসপাতালের সঙ্গে যুক্ত মহিলাদেরও নাইট ডিউটি করতে হয়। আর জি কর হাসপাতালে নৃশংস খুনের ঘটনার পর কোনওরকম ঝুঁকি রাখতে নারাজ কর্তৃপক্ষ। জানান সহকারী সুপার সামিম শেখ। কী আলোচনা হবে? জানা গেল, নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা কী কী আছে, ব্যবস্থায় কোনও ঘাটতি রয়েছে কিনা, থাকলে তা কীভাবে পূরণ করা হবে, তার পরিকল্পনা ও রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রক্ষা হবে, পুলিশের সঙ্গে যোগাযোগ সুদৃঢ় করা, হাসপাতালের নিরাপত্তারক্ষী ও কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির বিষয়গুলি গুরুত্ব দেওয়া হবে।

শুধু কালনা মহকুমাই নয়, লাগোয়া নদিয়া ও হুগলী জেলার একটা বড় অংশের মানুষ ২ হাসপাতালের উপর নির্ভরশীল। বেডের সংখ্যা ৫৪৩। আউটডোরে রোজ গড়ে ১২০০ জন চিকিৎসা পরিষেবা পান। সম্প্রতি ডেঙ্গির প্রকোপ বাড়ায় একটি ৩০ বেডের আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। সিটি স্ক্যান পরিষেবা রয়েছে। দ্রুত টেলি নিউরো মেডিসিন পরিষেবা চালু হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!