- এই মুহূর্তে দে । শ
- মে ৮, ২০২৬
প্রকাশিত মাদ্রাসার ফলাফল । পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল । মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ফলাফল ঘোষণা করেছেন ।
পরীক্ষা শেষের তিনমাসের মধ্যেই ফল প্রকাশ করল মাদ্রাসা শিক্ষা পর্ষদ । হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল তিন বিভাগে প্রথম দশে রয়েছেন ৩৫ জন । এবছর হাই মাদ্রাস পরীক্ষায় বসেছিল মোট ৪২ হাজার ৭৪৪ জন । আলিম দিয়েছে ১১ হাজার ৩৫০ জন, ফাজিল ৫ হাজার ৪০৮ জন । এবছর পাশের হারে ছাত্রীরা এগিয়ে । তাদের পাশের হার ৫৮.৩৪ শতাংশ, ছাত্রদের ৪১.৬৬ শতাংশ।
হাই মাদ্রাসার প্রথম দশে রয়েছে ১৩জন । প্রথমস্থানে রয়েছেন দুজন । মুর্শিদাবাদের ভবতা আজিজিয়া হাই মাদ্রাসার মহম্মদ মুস্তাক নাজ়িম এবং মালদার এনএমএস হাই মাদ্রাসার শাহান আখতার । দুজনের প্রাপ্ত নম্বর ৭৮১ । দ্বিতীয় মালদহের ফতেখানি বিএমএস হাই মাদ্রাসার মহম্মদ শাকিল হোসেন । সে পেয়েছে ৭৮০ । তৃতীয়স্থানে রয়েছেন কোচবিহারের মুন্সিরহাট সাহেকিয়া হাই মাদ্রাসার মিরাজ রহেমান । তার প্রাপ্ত নম্বর ৭৭৮ । মেধাতালিকায় যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছে দুই ছাত্রী । মালদহের বটতলা আদর্শ হাই মাদ্রাসার রিফা আনজুম ও মালদহের এনএমএস হাই মাদ্রাসার আফরিদা খাতুন । দুজনেই ৭৭৭ নম্বর পেয়েছেন ।
আলিম বিভাগে প্রথম দশে রয়েছে দশ জন । উত্তর ২৪ পরগনার নুর-উন নবি সিনিয়র মাদ্রাসার ছাত্রী মির সাদিয়া জাহিন পেয়েছে ৮৬২ নম্বর । দ্বিতীয় স্থানে হুগলির ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার হাসিব হাসান, প্রাপ্ত নম্বর ৮৩৫ । উত্তর ২৪ পরগনার রাজাপুর দারউশ সালাম সিনিয়র মাদ্রাসার তমান্না খাতুন ৮২৬ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে ।
ফাজিলে সেমেস্টারে উত্তর ২৪ পরগনার নুরউন নবি সিনিয়র মাদ্রাসার ছাত্র ইরফান হোসেন ৫৭৮ নম্বর পেয়ে প্রথম হয়েছেন । দ্বিতীয় ওই জেলারই খার্কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মেহেদি হাসান মোল্লা । পেয়েছেন ৫৬৪ । তৃতীয় হুগলির পিরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসার মির্জা মহম্মদ আলাউদ্দিন এবং হুগলির ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার শেখ সহিম আলি । দুজনেরই প্রাপ্ত নম্বর ৫৬৩ ।
❤ Support Us





