Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩১, ২০২৫

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে বাড়লো পাশের হার, প্রথম দশে ৬৯

আরম্ভ ওয়েব ডেস্ক
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে বাড়লো পাশের হার, প্রথম দশে ৬৯

পশ্চিমবঙ্গে সেমিস্টার ভিত্তিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার বিষয়ে দেশের মধ্যে প্র‌থম পশ্চিমবঙ্গ । এবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার হয়েছে ওএমআর সিটে । সেইক্ষেত্রেও এগিয়ে বাংলা । উচ্চমাধ্যমিকের তৃতীয় দফায় রাজ্যে বেড়েছে পাশের হার । এই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হার ৯৩.৭২ % । মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৬০ হাজার ২৬৬ জন । মেধা তালিকার সম্ভাব্য প্রথম দশে রয়েছে ৬৯ জন ছাত্রছাত্রীর নাম । এদের মধ্যে তিনজন ছাত্রী । প্রথম দশে বিজ্ঞান বিভাগ ছাড়া রয়েছে বাণিজ্য বিভাগের একজনের নাম । পরীক্ষার ৩৯ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক সংসদ ।

সংসদ সভাপতি এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, এবারের পরীক্ষার, ৩৮ লক্ষ ওএমআর শিট স্ক্যান ও মূল্যায়ন করে সংরক্ষিত করা হয়েছে ডিজিটাইজড পদ্ধতিতে, মাত্র ৩৯ দিনের মধ্যে । পরীক্ষায় ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র ঋতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা । মহিলাদের মধ্যে প্রথম হয়েছে দক্ষিণ দিনাজপুরের ছাত্রী দীপান্তিতা পাল । প্রথম দশের মেধা তালিকার ভিত্তিতে চতুর্থস্থানে নাম রয়েছে দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর হাইস্কুলের এই পড়ুয়ার । বাণিজ্য শাখা থেকে প্রথম হয়েছে ক্যালকাটা মাদ্রাসার ছাত্র গোলাম ফৈজলের । মেধাতালিকায় অষ্টমস্থানে নাম রয়েছে তার । প্রথমবার ওএমআর সিটের পরীক্ষায় রাজ্যে পাশের হার বাড়লেও ৮০ থেকে ৯০ % এর বেশি নম্বর পাওয়ার প্রবনতা এবার কমেছে । এবিষয়ে সংসদ সভাপতি বলেছেন, সর্বভারতীয় প্রতিযোগীতামূলক পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে, এবারের পরীক্ষায় প্রায় ৭ শতাংশ প্র‌শ্ন সেভাবে প্রস্তুত করা হয়েছিল । পরীক্ষার ফলাফলে দেখা গেছে, মেধাতালিকার ৫৫ জনই হয় পুরুলিয়া নয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র । ওএমআর শিটে পরীক্ষা দেওয়া এবং প্রতিযোগীতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্যই তাদের এই সাফল্য বলে মনে করছেন তিনি । এবিষয়ে তাঁর আরও সংযোজন, আগামী ফেব্রুয়ারিতে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টার হবে ডেস্ক্রিভটিভ প্র‌শ্ন-উত্তরের ভিত্তিতে । সেই পরীক্ষার পর, রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশের হার আরও বাড়বে বলে আশাবাদী তিনি ।

এবার প্রথম পাঁচটি বিষয়ে প্রাপ্ত নম্বরের শতাংশের হিসেবেই মেধাতালিকা প্রস্তুত করেছে উচ্চমাধ্যমিক সংসদ । অতিরিক্ত বিষয়ের নম্বর মার্কশিটে থাকলেও তা মূল নম্বরে যোগ হয়নি । এবার ৬০ থেকে ৭০ শতাংশ নম্বর পেয়েছে মোট পরীক্ষার্থীর ২২.৩৬ শতাংশ । ৭০ থেকে ৮০% পেয়েছে ৩৯.৬৯ শতাংশ । ৯০ শতাংশের বেশি পেয়েছে ০.৪৯ শতাংশ ।

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পরীক্ষার ফলাফল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে দেখা যাবে দুপুর দুটো থেকে । সেখান থেকেই ডাউনলোড করা যাবে মার্কশিট ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!