- দে । শ
- অক্টোবর ২৭, ২০২৫
নিত্য পণ্যের অগ্নিমূল্য, অভিযোগ পেয়ে জেলা বাজারে আচমকা সফর বিডিও, পুলিশের
উৎসবের মরসুমে বাজার আগুন। দাম নিয়ন্ত্রণে রাখতে বিডিও বাজার পরিদর্শন করলেন। কড়া বার্তা হিঙ্গলগঞ্জ বাজারের ব্যাবসায়ীদের। ক্রেতাদের কাছ থেকে অভিযোগ আসছিল খুচরো ও পাইকারি ব্যবসাদাররা আলু, পেঁয়াজ, আদা সহ অন্যান্য সবজি, ফল, ডিম, মাছ, মাংসের দাম যে যার মত নিচ্ছে। অভিযোগ পেয়ে জেলা শাসকের নির্দেশে হিঙ্গলগঞ্জের বিডিও ও পুলিশ এদিন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বাজার ঘুরে দেখেন। তাঁরা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এবং যাতে কোন রকম অসাধু উপায়ে ক্রেতাদের কাছ থেকে চড়া দাম না নেওয়া হয় সে ব্যাপারে বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি।
বাজারে সবজি দোকান, মাছ, মাংসের দোকানে আচমকা প্রশাসনিক কর্তাদের পরিদর্শনের সকলেই তটস্থ হয়ে পড়েন। তাঁরা খতিয়ে দেখনে কোন জিনিসের দাম স্বাভাবিকের থেকে বেশি নেওয়া হচ্ছে কি না। ওই বাজারের ক্রেতাদের অভিযোগ, উৎসবের মরসুমের দোহাই দিয়ে মাছ, মাংস, ডিম, সবজির দামের কোন লাগাম নেই। প্রতিদিনই দু’–দশ টাকা বাড়তি দাম গুণতে হচ্ছে। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি বলেন, উত্তর ২৪ পরগনার জেলা শাসকের নির্দেশে সমস্ত বাজারগুলিতে পরিদর্শন করছি। তিনি যাতে সাধারণ মানুষের কাছে থেকে কেউ চড়া দাম না নেয় সে ব্যাপারে নজরদারি চলবে। সমস্ত বিক্রেতাকে সেভাবেই সতর্ক করে দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্তারা বাজার ঘুরে দেখার পরে হিঙ্গলগঞ্জ বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। সবজি, মাছ, ডিম, মাংস সহ অন্যান্য জিনিসের দামও কমল অনেকটা।
❤ Support Us






