Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৩১, ২০২৫

স্বাধীনতা উত্তর ভারতে এইপ্রথম। ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন রাইসিনা হিলসে

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বাধীনতা উত্তর ভারতে এইপ্রথম। ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন রাইসিনা হিলসে

রাষ্ট্রপতি ভবনে ঘটতে চলেছে নজিরবিহীন ঘটনা। রাষ্ট্রপতি ভবনের ব্যক্তিত্বদের বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে এর আগে দেখা গেলেও, প্রথমবারের মতো ভবনের তরফে একজন সেনাকর্মীর বিবাহের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

ভারতের স্বাধীনতার পরে প্রথমবার রাষ্টপতি ভবনে ঘটতে চলেছে নজিরবিহীন ঘটনা। একজন মহিলা সিআরপিএফকর্মীর বিবাহের আসর বসতে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান, রাষ্ট্রপতি ভবনে। ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ সহকারী সেনানায়ক পুনম গুপ্তা আগামী ১২ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরে কর্মরত সামরিক বাহিনীর আধিকারীককে বিয়ে করতে চলেছেন।

রাষ্ট্রপতি ভবনের ব্যক্তিত্বদের বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে এর আগে দেখা গেলেও, প্রথমবারের মতো ভবনের তরফে একজন সেনাকর্মীর বিবাহের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। যদিও বিবাহ অনুষ্ঠানের নিরাপত্তার খাতিরে বেশ কিছু শর্ত মানতে হবে বহু দম্পতিকে। বিয়েতে নির্দিষ্ট সংখ্যক অতিথিদের প্রবেশ অধিকার থাকবে। তার আগে অথিতিদের তালিকা জমা করতে হবে, পরিচয় সুনিশ্চিত করে তবেই তাঁরা ঢুকতে পারবেন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে। মৌখিকভাবে এমন বিরল বিবাহের খবর পাওয়া গেলেও, রাষ্ট্রপতি ভবন থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনো আসেনি।

জানা যাচ্ছে, রাষ্ট্রপতি ভবনের ‘পিএসও’ পদে কর্মরত মহিলা অফিসার পুনম গুপ্তা হিসাবে জম্মু ও কাশ্মীরে কর্মরত সামরিক বাহিনীর আধিকারীক অবনীশ কুমারের সাথে। গাঁটছড়া বাঁধতে চলেছেন। ১২ ফেব্রুয়ারি সীমিত সংখ্যক অতিথির নিয়ে বিবাহ অনুষ্ঠিত হতে চলেছে।

মহিলা সেনাকর্মীর আচরণ ও কাজে যারপরনাই সন্তুষ্ট আচরণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাই পুনমের বিয়ের কথা জানতে পেরে, তিনি রাষ্ট্রপতি ভবনের ভিতরে মাদার তেরেসা ক্রাউন কমপ্লেক্সে অনুষ্ঠানের ব্যবস্থা করেন। অনুষ্ঠানে নির্বাচিত অতিথি তালিকা থাকবে, প্রবেশের অনুমতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ চলছে।

মধ্যপ্রদেশের বাসিন্দা সিআরপিএফ সেনাকর্মী পুনম গুপ্তা গণিতে স্নাতক এবং ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। । জিওয়াজি বিশ্ববিদ্যালয়, গোয়ালিয়র থেকে তিনি বি.এড সম্পন্ন করেছেন। অত্যন্ত মেধাবী ছাত্রী ২০১৮ সালে কঠিন ইউপিএসসি সিএপিএফ পরীক্ষায় ৮১ তম স্থান অর্জন করেছিলেন। এরপর সহকারী কমান্ড্যান্ট হিসেবে সিআরপিএফ সেনাদলে যোগদান করেন। উল্লেখ্য, গতবছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সিআরপিএফ মহিলা দলের নেতৃত্ব দিয়েছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!